1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

নাটোরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২১৭ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসার সম্ভাবনা থাকায় সোমবার (২২ জানুয়ারি) নাটোরের সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাতে জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত দুটি নোটিশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বলেন, নাটোর জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে আসার সম্ভাবনা রয়েছে। তাই জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস একযোগে সোমবারের সব ক্লাস স্থগিত করেছে। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম চলমান থাকবে।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, নাটোরে আবহাওয়া অফিস নেই। তাই ঈশ্বরদী, রাজশাহী ও নওগাঁর আবহাওয়া অফিস থেকে ৫০ কিলোমিটারের মধ্যে দেওয়া তথ্য অনুয়ায়ী রোববারের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫০ ডিগ্রি। আগামীকাল ও তাপমাত্রা ১০ ডিগ্রি নীচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তাই সোমবার ক্লাস স্থগিত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com