1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বদলির নির্দেশে টালবাহানা,অবশেষে ৫০ দিন পর রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ডা.কামালের যোগদান-গাজীপুর সংবাদ  মতিঝিল আদর্শ ল’ কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ঘোরশ্বাব জলমহাল লীজের নামে সমঝোতা নয় সকলের জন্য উন্মুক্ত করার দাবী-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা, এসকেভেটর জব্দ-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় প্রতিবেশী সন্ত্রাসীদের হামলায় দম্পতি রক্তাক্ত, মাটির সাথে মিশল মুরগির খামার-গাজীপুর সংবাদ  শ্রীপুরের জৈনা বাজারে কার্বাইড রাসায়নিক কেমিক্যাল দিয়ে ১২ ঘন্টায় পাকাচ্ছে কলা,যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ-গাজীপুর সংবাদ  ছাতক সদর ইউনিয়নে জামায়াতের সেলাই মেশিন ও রমজান ফুডপ্যাক উপহার প্রদান-গাজীপুর সংবাদ  ভরপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজ সেবক মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি-গাজীপুর সংবাদ  রায়পুরে বিএনপি নেতার মানবিক উদ্যোগ, ৩ শতাধিক শ্রমিকের মাঝে ঈদ উপহার দেয়ার প্রস্তুতি।-গাজীপুর সংবাদ  Verywell Casino: Your own Premium Hub for Online Gaming Quality

নাটোরে এতিমখানায় চাঁদাবাজির সময় ৪ ভুয়া সাংবাদিক আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের নলডাঙ্গার একটি এতিমখানায় চাঁদাবাজি করার সময় হেলাল সরকার জয়(২৮), লিমন হোসেন(২৭), ইউনুস আলী(২৭) ও শিহাব মিয়া (২৫) নামে ৪ ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার তারা নলডাঙ্গা উপজেলার হালতিবিল অধ্যুষিত খাজুরা গৌরীপুর নূরানী এতিমখানা ও মাদ্রাসায় চাঁবাজি করতে এসে আটক হয়। আটক হেলাল সরকার জয় গাজিপুরের সাঈদ সরকারের ছেলে, লিমন হোসেন ময়মনসিংহের মোঃ ইমান আলীর ছেলে, ইউনুস আলী বগুড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে এবং শেরপুরের মৃত শাহিন মিয়ার ছেলে শিহাব মিয়া। তারা নিজেদের স্ব স্ব এলাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বলে দাবি করে। পরে আটককৃতদের বিরুদ্ধে গৌরীপুর নূরানী এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান বাদি হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা করেন।

এতিমখানা কর্তৃপক্ষ সহ এলাকাবাসী সুত্রে জানাযায়, মঙ্গলবার সকালের দিকে একটি লাল রংয়ের এক্স ফিল্ডার প্রাইভেটকারে করে এতিমখানায় আসে ওই চারজন। গলায় বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড ঝুলিয়ে এবং একটি ক্যানন ডিএসআরএল ক্যামেরা,একটি টাইপট ও একটি একটি বুম হাতে তারা এতিমখানায় প্রবেশ করে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয়। এসময় তারা প্রধান শিক্ষকের কাছে প্রতিষ্ঠানের নানা অনিয়মের কথা বলে মোটা অংকের টাকা দাবি করে। এর আগেও এমন ঘটনা ঘটায় এলাকাবাসীদের সন্দেহ হলে তারা ওই ৪ জনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় ওই প্রাইভেট কারও জব্দ করে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান ,গৌরীপুর নূরানী এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সভাপতির কাছে তারা চাঁদা দাবি করলে গ্রামবাসি তাদেরকে আটক করে পুলিশে দিয়েছে।
গৌরীপুর নূরানী এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান বলেন, এর আগেও তারা সাবেক সুপারের কাছে এসে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে টাকা নিতো। ইতিপুর্বে তারা বিভিন্ন সময়ে ২ লাখ ২৫ হাজার টাকা চাঁদা নিয়েছে বলে জেনেছি। আমি দায়িত্ব নেয়ার পর আমার কাছেও তারা টাকা দাবি করলে তাদেরকে প্রতিষ্ঠানের সভাপতির কাছে যেতে বলি। মঙ্গলবার তারা প্রতিষ্ঠানে এসে ভয়ভীতি দেখিয়ে আবারও টাকা দাবি করে। এসময় এলাকার মানুষ তাদেরকে ভুয়া সাংবাদিক সনাক্ত করে পুলিশের হাতে সোপর্দ করে।
নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, একটি লাল প্রাইভেট কার নিয়ে ওই ৪জন খাজুরা ইউনিয়নের নুরানী এতিমখানা-মাদ্রাসায় যায়। সেখানে তারা ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে। এসময় এলাকাবাসী তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে আনে। পরে প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এসময় আটককৃতদের বহনকৃত প্রাইভেট কার সহ তাদের কাছে থাকা যাবতীয় মালামাল জব্দ করা হয়। আজ বুধবার তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com