1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ  ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা-গাজীপুর সংবাদ 

পালিয়ে বিয়ে করে জীবন নিয়ে শঙ্কায় নবদম্পতি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৭৩ টাইম ভিউ

পেকুয়া প্রতিনিধি:

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ও পরিবারের অত্যাচারে পালিয়ে বিয়ে করে এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন নবদম্পতি। প্রেম করে পালিয়ে বিয়ে করায় মেয়ের পরিবার থেকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওই দম্পতির।

ভুক্তভোগী ওই নবদম্পতি হলেন- পেকুয়া উপজেলা ৯নং টৈটং ইউনিয়নে সোনাইছড়ি মোকতার আহমদ ছেলে হুমায়ুন মোরশেদ ও একই গ্রামের কাইছার উদ্দিনের মেয়ে জারজিনা সামিয়া। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন তারা।

এ সময় হুমায়ূন মোরশেদ বলেন, আমার সঙ্গে জারজিনা সামিয়া দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। সম্পর্কে কথা পারিবারিকভাবে জানালে মেয়ে পরিবার অসম্মতি জানায়। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা দু’জন প্রাপ্তবয়স্ক। তবে তাদের পারিবারিক চাপে প্রতিটি মুহুর্তেই আমাকে মৃত্যুভয়ে থাকতে হচ্ছে। যেকোনো মুল্যে তারা আমাকে বা আমার পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করেছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আমদের কাছে সবকিছুর প্রমাণ আছে। আমাদের কাবিননামা হয়ে গেছে।

এ বিষয়ে জারজিনা সামিয়া অভিযোগ করে বলেন, হুমায়ূন মোরশেদ সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সেটি আমার বাসায় জানালে বাসা থেকে কেউ মেনে নেয়নি। এরপর আমার কলেজ যাওয়া বন্ধ করে দেয়, আমার ফোনও নিয়ে নেয়। আমাদের প্রেমের বিষয়ে পারিবারিক জানাজানি হলে আমার পরিবার আমাকে বিয়ে জন্য চাপ প্রয়োগ করেন মাঝে মাঝে আমাকে এসব বিষয়ে অনেক নির্যাতনের শিকার হতে হয়। শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার দিনদিন বৃদ্ধি পেতে থাকে, তখন আমি বুঝতে পারি আমার ক্ষতি হতে যাচ্ছে। তখন হুমায়ূন মোরশেদের সঙ্গে যোগাযোগ করে পালিয়ে এসে আমরা স্বেচ্ছায় বিয়ে করি।

বর্তমান সমস্যার কথা তুলে ধরে এই নবদম্পতি বলেন, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই সুন্দরভাবে জীবনযাপন করতে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা নিজেদের জীবনের নিরাপত্তা চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com