1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ  ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার কোপে চাচা আহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪১ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধে ভাতিজার দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন চাচা মোঃ মোশারফ হোসেন।

গতকাল শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মোঃ মোশারফ হোসেনের বোন শামীমা নাসরিন বাদী হয়ে গতকাল রোববার দুই জনের নামে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা মৌজার ১৩৫ নং খতিয়ানের আর.এস ১৮৫১ নং দাগের সোয়া পাঁচ শতাংশ জমি মোঃ মোশারফ হোসেনের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। কিন্তু পাশের জমির মালিক তার চাচাত ভাই মোঃ দেলোয়ার হোসেন ও তার ছেলে শিহাব খান গত শনিবার বিকেলে জোরপূর্বক সীমানার পিলার উঠিয়ে নিজেদের দখলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে মোশারফ হোসেন, তার ভাই মোবারক হোসেন ও তার বোন শামীমা নাসরিন ঘটনাস্থলে হাজির হয়ে বাঁধা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা শিহাব খান চাচা মোশারফ হোসেনের মাথায় ও পিঠে দা দিয়ে কোপাতে থাকে। এ সময় আশপাশের লোকজন এসে মোশারফ হোসেনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে মোঃ দেলোয়ার হোসেন জানান, বিরোধপূর্ণ জমিটি তার এবং এ নিয়ে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। থানায় দেওয়া অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মোঃ আবু বকর মিয়া জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com