1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ  ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা-গাজীপুর সংবাদ  দুর্যোগ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও স্থানীয় সরকারে সম্পৃক্ততার আহ্বান ডা. শাহাদাতের-গাজীপুর সংবাদ 

ফরিদগঞ্জের সাবেক এমপি শামছুল হক মারা গেছেন সাবেক এমপি ড, শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা `র শোক প্রকাশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ টাইম ভিউ

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী ফরিদগঞ্জ ( চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের গভীর শোক প্রকাশ। এ ছাড়া তার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে।

ক্যানসার আক্রান্ত ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (৭৭) মৃত্যুকালে স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডা. আনোয়ারা হক, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ রোববার সকাল ১০ টায় প্রথম জানাজা চাঁদপুর বাবুর হাটে,  দ্বিতীয় জানাযা চাঁদপুর হাঁছান আলী মাঠে, তৃতীয় জানাযা ফরিদগঞ্জ এ আর সরকারি মডেল হাই স্কুলে,,  চতুর্থ জানাযা গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে ও পঞ্চম জানাজা তাহার নীজ বাড়ি কাউনিয়া ভূঁইয়া বাড়িতে  অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। এই নির্বাচনে নৌকা প্রতীকের মুহম্মদ সফিকুর রহমানের কাছে মাত্র ১ হাজার ৩৩ ভোটের ব্যবধানে হেরে যান তিনি। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শামছুল হক।

চাঁদপুর-৪ / একসঙ্গে দুই আসনে লড়তে গিয়ে সব গেল!

এ ছাড়া দীর্ঘ প্রায় একযুগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকাস্থ ফরিদগঞ্জ ও চাঁদপুর জেলা সমিতি সভাপতি, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতি সভাপতি, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি, একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ছিলেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়ার ভূঁইয়া পরিবারে জন্মগ্রহণ করেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। তার বাবা মোহাম্মদ হাসমত উল্লাহ এবং মা হাজেরা খাতুন। একসময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। অবসরে যাওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। সামাজিক পরিচিতিও ছিল বেশ। এলাকায় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com