1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

রানীগঞ্জে আইএফআইসি ব্যাংকে পিঠা উৎসব-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৪ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়ায় বেসরকারি আইএফআইসি ব্যাংকের উদ্যোগে পিঠা উৎসব পালিত হয়েছে।মৌসুমী বাহারি রঙ্গের পিঠার ভিন্ন চিত্র ফুটে উঠে ব্যাংকের ভেতরে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্যোগে মৌসুমী পিঠার উৎসবের আয়োজন করা হয়।

এ-সময় টেবিলে থরেথরে সাজানো ছিল মাংসের পিঠা, পাটিসাপটা, নারিকেল পিঠা, জামাই পিঠা, ডালের পিঠা, তেলের পিঠা, নানা ধরনের মোওয়াসহ বিভিন্ন স্বাদের দেশীয় পিঠা।

পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের কাপাসিয়া শাখার ব্যবস্থাপক মো. আবু তাহের সাইফুল্লাহ , সিনিয়র সেলস অফিসার মো: সাইফুল ইসলাম চৌধুরী, রানীগঞ্জ শাখার অফিসার ইনচার্জ মো: আবুল বাসার, রানীগঞ্জ শাখার সহকারী অফিসার ইনচার্জ আল আমিন, মার্কেটিং ম্যানেজার মেহেরুল্লাহ, মার্কেটিং অফিসার সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক জহিরুল হক ভুঁইয়া,পল্লী সেবা শিশু প্রতিবন্ধী সংস্থার পরিচালক হারুনুর রশিদ, কাপাসিয়া ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম সরকার, উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক দীলিপ জাহিদুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী দিলরুবা বেগম,রানীগঞ্জ ব্যবসায়ী বণিক সমিতির সহ-সভাপতি সেলিম খান, শ্রমিক নেতা রিয়াজ খানসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ গ্রাহক। পিঠা উৎসবে আগত অতিথিরা পিঠা পরিচিতি ও সংক্ষিপ্ত আলোচনা হয়। পরে সকলের মাঝে পিঠা আপ্যায়ন করা হয়।

আইএফআইসি ব্যাংকের কাপাসিয়া শাখার ব্যবস্থাপক মো.আবু তাহের সাইফুল্লা বলেন, বাংলা ঐতিহ্যের সাথে মিশে আছে মৌসুমী পিঠা উৎসব। সম্মানিত গ্রাহকদের পিঠা প্রদর্শন ও আপ্যায়নের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দিতে আমাদের এই আয়োজন। পরবর্তী দিনগুলোতে আমাদের আয়োজন অব্যাহত থাকবে।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com