1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় ভালোবাসার দিনে নিজ কক্ষে মিলল বাউয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৭ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বাগাতিপাড়ায় তাহমিদ হাসান নাসিম (২১) নামে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বাউয়েট ক্যাম্পাসের বড়াল হলে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
মৃত তাহমিদ হাসান নাসিম রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ডাঙাপাড়া (জিউপাড়া) গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি বাউয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
তাহমিদ হাসান নাসিম প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান।
জানা যায়, তাহমিদ হাসান নাসিম প্রায় এক বছর আগে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হন। তিনি বাউয়েট ক্যাম্পাসের বড়াল হলের ৩১৫নং রুমে থাকতেন। বুধবার সন্ধ্যায় নিজ রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সহপাঠীরা জানান, তারা তাকে দেখতে না পেয়ে রুমের দরজায় গিয়ে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু নাসিমের কোনো সাড়া না পেয়ে তারা পেছনের জানালায় উঁকি দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেয়। পরে ক্যাম্পাসের ছাত্র ও শিক্ষকরা মিলে রুমের দরজা ভেঙে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে কাদিরাবাদ ক্যান্টনমেন্টের সিএমএইচে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে তাকে স্থানীয় মজুমদার ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তারের পরামর্শক্রমে পুনরায় কাদিরাবাদ ক্যান্টনমেন্টের সিএমএইচে নিয়ে যাওয়া হয়। আবারও সেখানে তাকে মৃত ঘোষণা করলে রাত ৯টা ২২ মিনিটে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান জানান, বাউয়েট ক্যাম্পাসের বড়াল হলের ৩১৫নং রুমে তারা ৬ জন থাকতেন। এদিন তিনজন ছুটিতে বাড়ি যায় এবং সন্ধ্যায় অন্য দুজন রুমের বাইরে ছিলেন। সে সময় নাসিম রুমের সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দেখা হবে। ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি নান্নু খান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com