
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সারাদেশের ন্যায় গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, কাপাসিয়া প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একুশের প্রথম প্রহরে কাপসিয়া কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী’র সভাপতিত্বে ও বি আর ডি বি কর্মকর্তা দিলারা মনির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুবকর মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ।

সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বক্তব্য, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুশীল সমাজ, ইউপি চেয়ারম্যানগন,অভিভাবক বৃন্দ,উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
Leave a Reply