1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

ছাতকের বিএনপির সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীর স্থায়ী জামিন লাভ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৪৩ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেটঃ

হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন গ্রহনের পর বুধবার ৬ মার্চ সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে স্থায়ী জামিন গ্রহণ করেছেন, ছাতকের বিএনপির সহযোগী সংগঠনের ৭ জন নেতাকর্মী। ছাতক থানার একটি মামলায় দীর্ঘদিন পর সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে স্থায়ী জামিন গ্রহণ করেন তারা। আদালত থেকে স্থায়ী জামিন পেয়েছেন ছাতক পৌর শাখা যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম রাসেল, সাবেক ছাত্রদল নেতা, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, কৃষক দল নেতা হেলাল মিয়া, উপজেলা যুবদলের সদস্য উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, ইজাজুল হক রনি ও যুবদল নেতা মুহিবুর রহমান মুহিব। আদালতে মামলার শুনানি করেছেন সিনিয়র আইনজীবী এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মাসুকুল আলম, জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট জিয়াউল হক শাহিন, এডভোকেট ছাদিকুর রহমান স্বপন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com