1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সভাপতির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৬৩ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, রুহিয়া ইউনিয়নের ৩ বারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ৬ ফেব্রুয়ারি দুপুরে রুহিয়া ছালেহীয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ চন্দ্র বর্মন সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।গার্ড অব অনার প্রদানের পূর্বে উপজেলা প্রশাসন এবং রুহিয়া থানা আওয়ামীলীগের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পন করেন রুহিয়া থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু ,বদরুল ইসলাম বিপ্লব,মকবুল হোসেন এবং গনেশ চন্দ্র সেন। হাজার হাজার মুসল্লীর অংশগ্রহণে অনুষ্ঠিত জানাযা নামাজে মরহুমের সংগ্রামী রাজনৈতিক জীবনের উল্লেখ্যযোগ্য বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, ওবায়দুল্লাহ মাসুদ, পয়গাম আলী, আনসারুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, আটোয়ারী উপজেলা

পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র, পীরগন্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, মরহুমের ছেলে রিপন,রবিউল ইসলাম,জামাতা আলিমউদ্দীন ও জুলফিকার আলী প্রমুখ। জানাযার নামাজ পড়ান সালন্দর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ তোহা। এর আগে মরহুমের প্রথম জানাযা নামাজ সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য: মো. তৈমুর রহমান গত রোববার (৩ মার্চ) দুপুরে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি হাজার হাজার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com