
হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা সাধারণ পাঠাগারের আয়োজন বৃহস্পতিবার ৭মার্চ সন্ধ্যায় পৌরশহরের সাধারণ পাঠাগার তেঁতুলতলায় স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শীর্ষক রচনা লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সাধারণ পাঠাগার কমিটির সভাপতি পৌরমেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক সাংসদ ও জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক,খ্যাতিমান ক্রীড়া সংগঠক অধ্যক্ষ তাজুল ইসলাম,কবি-গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলাম,
পাঠাগারের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আবু শাহানশাহ্ ইকবাল, অধ্যক্ষ মহাদেব বসাক,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।এছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক -নেতাকর্মী,শিক্ষক -শিক্ষার্থী
ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি আবৃত্তি করেন,রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফাহিম আবরার জারীফ, বঙ্গবন্ধুর আরেকটি ভাষণ পড়ে শুনান
কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অরিণ ফারুকী, বঙ্গবন্ধুর ভাষণ ও কবিতা আবৃত্তি করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ওয়াফা মুরসালাত। পরে অতিথিরা রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে বিভিন্ন ধরনের বই বিতরণ করেন।
Leave a Reply