1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
Casino-Features im Fokus: Was macht ein gutes Online-Casino aus? বিএমডি’র অ্যাপে বাংলায় আবহাওয়ার পূর্বাভাস, উন্মোচিত হলো ‘ডিজাস্টার চ্যাম্পিয়নস” বিএমডি’র বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন প্রান্তিক মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস:বিএমডি-গাজীপুর সংবাদ  Speel mobiel bij het beste online casino Nederland: ontdek de top 10 casino’s met বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামানের-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতক পৌর সভা এলাকায় স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী-গাজীপুর সংবাদ  লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল-গাজীপুর সংবাদ  Pin Up UZ mobil ilovasi: o’yinlar va bonuslar bilan to’la tajriba Pin Up Casino Azərbaycan-da promo təklifləri: nəyi bilmək lazımdır? Verantwortungsvolles Spielen Tipps für ein sicheres Casino-Erlebnis

জামালপুরে পাঁচজনকে আমৃত্যু কারাদন্ড-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৩৭ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেল:

জামালপুরে ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচ জনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বস্তিতলা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে জীবন (২৮), গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকার শিপন (২৫), রাজধানী ঢাকার মিরপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে রাকিব (১৮), কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙা এলাকার কামাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২০), মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া এলাকার শওকত আলীর ছেলে রনি (২২)। এদের মধ্যে রনি পলাতক রয়েছে।

জামালপুর স্পেশাল জজ আদালতের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) নূরুল করিম ছোটন জানান, গত ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতিকালে সবকিছু ছিনিয়ে নিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে জামালপুর সদর উপজেলার নরুন্দি ও পিয়ারপুর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেন থেকে ফেলে দেয় অভিযুক্তরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে, কিন্তু পরিচয় শনাক্ত করা যায়নি।
ওই ঘটনায় একই বছরের ১৩মে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। পরবর্তীতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল পাঁচজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে পাঁচজন আসামির মধ্যে চারজনের উপস্থিতিতে তাদের সবাইকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল জজ আদালতের এপিপি অ্যাডভোকেট নূরুল করিম ছোটন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন, রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com