1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে শয়ন কক্ষ থেকে এক ব্যাক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২০৩ টাইম ভিউ

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ীর শয়ন কক্ষ থেকে লিটন হোসেন নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার খাকসা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত লিটন হোসেন খাকসা গ্রামের রুস্তম আলীর ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান ও এলাকাবাসী জানান,লিটন হোসেন ৩/৪ টি বিবাহ করেছেন কিন্তু কোন স্ত্রী তার সাথে থাকেনা। দুইটি ছেলে সন্তান মাঝে মাঝে তার সাথে এই ঘরেই থাকতো। বেশ কিছু দিন তাদের দেখা যায়না। গত ৪/৫ দিন পূর্বে লিটন রাতের খাবার খেয়ে নিজ শয়ন ঘরে চলে যায়। তারপর থেকে লিটনের আর কোন খোঁজ খবর পাওয়া যায়না। আজ দুপুরে লিটনের ঘরের পার্শে টিউবয়েলে পানি নিতে এসে স্থানীয় এক কৃষক দূর্গন্ধ পেয়ে এলাকাবাসীদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘরের দরজা ভেঙ্গে লিটনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। প্রাথমিক ভাবে স্বাভাবিক মৃত্যু ধারনা করা হলেও ময়না তদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারন জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com