1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
তুরাগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন, নাশকতায় অর্থ জোগানের অভিযোগ!-গাজীপুর সংবাদ  গজারিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল বসতঘর; নিঃস্ব পরিবার-গাজীপুর সংবাদ  নির্বাচনী মাঠে আলোচনায় সাবেক ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মেম্বার পদপ্রার্থী আফিয়া বেগম-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, আটক-২, আওয়ালীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, যান চলাচল স্বাভাবিক।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

নাটোরে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল; দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবাবিক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩২১ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোর ও ইয়াসিনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলহওয়ায় উত্তরাঞ্চলের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ বুধবার রাত ৯ টার দিকে নাটোর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ইয়াছিনপুর স্টেশনের পাওয়ার আগেই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে রাত ১১ টার দিকে বিকল্প উপায়ে ট্রেনটিকে টেনে নাটোর রেলওয়ে স্টেশনে এনে সারাদেশের সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, আজ বুধবার রাত ৯ টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি নাটোর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন বিকল হওয়ায় ইয়াসিনপুর এবং নাটোর স্টেশন এর মাঝামাঝি জায়গায় থেমে যায়। এতে করে উত্তরাঞ্চলের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে জানানো হয়। ইঞ্জিন মেরামতের চেষ্টা করা হচ্ছে। যদি তা সম্ভব না হয় তাহলে ঢাকা অথবা পার্বতীপুর থেকে ইঞ্জিন এনে রেল যোগাযোগ

স্বাভাবিক করা হবে। এতে করে লালমনি এক্সপ্রেস এর চলাচল করতে ৪ থেকে ৫ ঘন্টা সময় লেগে যেতে পারে।
উল্লেখ্য কয়েকদিন আগে টাঙ্গাইলে দুর্ঘটনার কারণে এমনিতেই ট্রেনটি তিন চার ঘন্টা বিলম্বে চলছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত এগারোটার দিকে বিকল্প উপায়ে ট্রেনটিকে টেনে নাটোর রেলওয়ে স্টেশনে এনে সারাদেশের সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়। বিকল হওয়ার দুই ঘণ্টা পর সারাদেশের সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ আবারো শুরু হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর রেলওয়ে স্টেশন মাষ্টার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com