
স্টাফ রিপোর্টার :
জামালপুরের সরিষাবাড়িতে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্রাঞ্চ অফিসের সম্মানিত বীমা গ্রাহকদের মাঝে মেয়াদপূর্তির চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গত রবিবার পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্রাঞ্চ অফিসের ইউনিট ম্যানেজার মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের জামালপুর ইনচার্জ মোঃ আবু সালেহ মানিকের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রকল্প ইনচার্জ এইচ. এম. ফরিদ হোসাইন। অনুষ্ঠানে ২০জন সম্মানিত বীমা গ্রাহকদের মাঝে মেয়াদপূর্তির চেক বিতরণ করা হয়।
Leave a Reply