1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সোনাপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত, ১০ কেজি করে চাল পেলো ২ হাজার ২শ জন।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ টাইম ভিউ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

সারাদেশে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়ন পরিষদে অতিদরিদ্র অসহায় মানুষদের সহায়তার লক্ষ্যে দুস্থদের জন্য ১০ কেজি হারে বিনামূল্যে খাদ্য (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজুননেছা পান্না। সোনাপুর ইউনিয়নে মোট ২ হাজার ২ শ পরিবারের মাঝে এই চাল বিতরন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সোনাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন। চাল বিতরনে সার্বিক দিয়িত্ব পালন করেন, মেম্বার আশরাফ উদ্দীন জনি।

প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দীন বলেন, অতীতের ন্যায় আমরা এবারো সঠিকভাবে দূর্নীতিমুক্ত চাল বিতরন করতে সক্ষম হয়েছি। আমাদের চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল কিসমত সাহেব একজন সাদা মনের মানুষ।

মেম্বার আশরাফ উদ্দীন জনি বলেন, চাল বিতরনের শুরু থেকেই সঠিকভাবে তদারকি করছি, যাতে ওজনে কোন হেরফের না হয়।

ট্যাগ অফিসার রায়পুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুন্নেসা পান্না বলেন, সরকারের খাদ্য সহায়তা যাতে সঠিকভাবে সাধারন জনগনের কাছে পৌঁছায় এজন্য আমরা তৎপর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com