1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া মহিলাদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল.-গাজীপুর সংবাদ  নাটোরের লালপুরে উপজেলা ভূমি অফিসে চুরি-গাজীপুর সংবাদ   দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় -অপর্ণা রায়, রাজধানীর রমনার আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্হতা কামনায় মঙ্গল আরতি, প্রার্থনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছৈয়দ আকবর হিফয মাদ্রাসার ৩ কৃতি শিক্ষার্থী প্রতিযোগিতায় শ্রেষ্ট পুরুষ্কার অর্জন করছে-গাজীপুর সংবাদ  মসজিদ উদ্বোধনকে কেন্দ্র করে আহলে হাদিস ও সুন্নি পন্তিদের মধ্যে দাওয়া- পাল্টা দাওয়া-গাজীপুর সংবাদ  সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার-গাজীপুর সংবাদ  ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকারে ভূমিকা ও করণীয় শীর্ষক সেমিনার:জেলা প্রশাসন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন-গাজীপুর সংবাদ  সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতক সিমেন্ট কারখানায় দোয়া ও মিলাদ মাহফিল-গাজীপুর সংবাদ  তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দাবীতে বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলার শাখার উদ্দ্যোগে দুরুদ শরীফ ও মোনাজাত-গাজীপুর সংবাদ 

ছাতকে চুরি, ছিনতাই সহ ডাকাতির চেষ্টা বৃদ্ধি পেয়েছে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১২৩ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতকে সম্প্রতি চুরি, ডাকাতি ও কৌশলে ছিনতাই’র ঘটনা বৃদ্ধি পেয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে এখানে চুরি, ছিনতাই’র ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও চুরি,ছিনতাই’র ঘটনা ঘটে যাচ্ছে। গত এক সপ্তাহ যাবত ছাতকের বিভিন্ন অঞ্চলে চুরি সহ ছিনতাই’র একাধিক ঘটনা ঘটেছে। রাস্তায় গাছ ফেলে দিয়ে গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা করা হচ্ছে। একটি সংঘবদ্ধ চক্র ছাতকে এসব অপরাধ কার্যক্রম চালাচ্ছে বলে সাধারণ মানুষ ধারণা। ৬ এপ্রিল শনিবার বিকেল ২ টার দিকে ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিমের মোবাইল ফোন কৌশলে ছিনতাই করেছে এক সিএনজি চালক ও তার ২ সহযোগি। বিকেল ২ টার দিকে ছাতক পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। এর কিছু সময় আগে মধ্য বাজারে জনৈক এক ব্যাক্তির ২০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি মোবাইল ফোন চুরি-ছিনতাই’র খবর পাওয়া গেছে। থানায় একাধিক জিডি ও হয়েছে। ৩ এপ্রিল রাতে নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর বাজার এলাকায় সড়কে গাছ ফেলে দিয়ে গাড়ি আটকিয়ে ডাকাতির প্রস্তুতি নেয় ডাকাতরা। এ সময় ডাকাতদের রাস্তায় ফেলে রাখা গাছের সাথে ধাক্কা লেগে একটি পিক আপ ভ্যান উল্টে পড়ে।

দোয়ারার বাংলা বাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আশা বাংলা লিংক টাওয়ারের কাজে ব্যবহৃত এবং মাল ভর্তি পিক আপ ভ্যানটি ডাকাতদের ব্যারিকেডে পড়ে দুর্ঘটনা কবলিত হয়। গুরুতর আহত হয়েছে গাড়ির চালক মিন্টু দাস। সে বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় একাধিক লোক জানান, ডাকাতরা পিক আপ ভ্যানিটিতে ভারতীয় মালামাল রয়েছে মনে করে ডাকাতি করার লক্ষে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেয়। এ সময় ডাকাতদের কবল থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনা কবলিত হয় পিক আপ ভ্যান। গাড়ির মালিক জৈন্তা চিকনাগুল এলাকার রাসেল মিয়া জানান, গাড়িতে বাংলা লিংক কোম্পানির ৫ জেনারেটর ও টাওয়ারের মালামাল ছিলো। গাড়িটি দুর্ঘটনা কবলিত হলে ডাকাতরা পালিয়ে যায়। পরের দিন থানা পুলিশের সহায়তায় গাড়িটি উদ্ধার করেন তারা।এদিকে লক্ষিবাউর এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র সহ এক ডাকাতকে পুলিশ আটক করেছে। আটক আব্দুল জলিল লক্ষিবাউর গ্রাম বাসিন্দা। গত ৯ মার্চ রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাতক থানার এস আই সঞ্জয় সরকার বাদি হয়ে ১১ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছাতক থানায় ১০ মার্চ একটি মামলা (নং ১০) দায়ের করেছেন। ছাতক- দোয়ারা সড়কপথের এই এলাকায় প্রায়ই মালবাহী গাড়িতে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি হচ্ছে। বিভিন্ন এলাকার মিলিত একটি সংঘবদ্ধ দল এই সড়কে রাতে চাঁদাবাজি ও চুরি-ছিনতাই করে থাকে বলে অভিযোগ রয়েছে। গত ১ লা এপ্রিল ছাতকের নৌ- পথে চাঁদাবাজি বন্ধ সহ নৌ -পথে নিরাপদ চলাচল,মালামাল পরিবহনের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী ও নৌ-পথ সংশ্লিষ্ট ব্যবসায়ী, নৌ-মালিক
দের সাথে মত বিনিময় সভা করেছেন, সিলেট অঞ্চলের নৌ-পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। শহরের পুরান কাষ্টমরোডে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক, ছাতক থানার অফিসার ইনচার্জ মো:
শাহ আলম উপস্থিত ছিলেন। সভায় ছাতকের সড়ক পথ নৌ-পথে চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com