1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩-গাজীপুর সংবাদ  জামালপুরে ‘জুলাইয়ের চেতনা—সোনার মদিনারূপে গড়বো সোনার বাংলা’ স্লোগানে মানববন্ধন ও শোভাযাত্রা-গাজীপুর সংবাদ  দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত-২০-গাজীপুর সংবাদ  ছাতকের লাকেশ্বর আলিম মাদ্রাসায় সালিশি বৈঠকে বিরোধের নিষ্পত্তি হয়েছে-গাজীপুর সংবাদ  খুলশীতে পুলিশ অভিযানে সন্ত্রাসী হামলায় আহত ওসি’সহ ৬ পুলিশ সদস্য-গাজীপুর সংবাদ  আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক-গাজীপুর সংবাদ  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুতে মাতল পৈকখালী-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন-গাজীপুর সংবাদ  Godz Casino live games: discover the excitement of immersive gameplay Roobet Casino’s top features: Explore the exciting world of games and rewards

পটুয়াখালীতে পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১৮৮ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৮ টায় পটুয়াখালী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের শুরুতে ঈদুল ফিতরের ফজিলত ও জামাত আদায়ের গুরুত্ব সম্পর্কে বয়ান করেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ। তিনি জামাত শেষে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য এবং পৌরবাসীর সুখ ও শান্তি এবং উন্নতি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ সময় তাকে সহযোগিতা করেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের। জামাতে আগত মুসুল্লিদেরকে স্বাগত ও ঈদ শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন দ্বিতীয়বার নির্বাচিত মেয়র মহিউদ্দিন আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান ও পৌর কাউন্সিলরবৃন্দসহ হাজার হাজার মুসুল্লি।

এছাড়া পৌনে ৮ টায় দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে জেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে। এখানে ইমামতি করেন মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা তানভীরুল ইসলাম। এ জামাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম-বিপিএমসহ জজশিপের জজ ও বিচারকবৃন্দ এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও চরপাড়া জেলা প্রশাসক ঈদগাহ ময়দানসহ অন্যান্য ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com