1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

কাপাসিয়ায় বাংলা নববর্ষ উদযাপিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৩০৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গাজীপুরের কাপাসিয়ায় বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলমত নির্বিশেষে সকল বয়সী নারী-পুরুষ নানান রঙের পোশাক পরে নববর্ষকে বরণ করার জন্য নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাংলা নববর্ষ ১৪৩১ উৎযাপন উপলক্ষে সরকারি কর্মসূচির আলোকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় বিগত বছরের ন্যায় এবারও উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা সহকারী কমিশনার ভুমি রিফাত নূর মৌসুমী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, পুলিশ পরিদর্শক অপারেশন সঞ্জয় চক্রবর্তী,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন,উপজেলা বিআরডিপি কর্মকর্তা দিলারা আক্তার মনি,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান ।

বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ষবরণের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com