1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

রানীগঞ্জে ব্রয়লার মুরগির পচা মাংস বিক্রি করায় বিক্রেতার কারাদণ্ড-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৬৮ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

গাজীপুরে কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বাজারের ফুটপাতে ব্রয়লার মুরগির পচা মাংস বিক্রি করার দায়ে তোফাজ্জল মিয়া (২৫) নামের এক বিক্রেতাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী তাঁকে এ সাজা দেন।

এ সময় ওই বিক্রেতাকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা এবং তাঁর ভ্যানে কাগজ দিয়ে মুড়িয়ে রাখা ৮০ কেজি ব্রয়লার মুরগির মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়। বিক্রেতা তোফাজ্জল মিয়া নরসিংদী জেলার মাধবদী থানাধীন কান্দাপাড়া এলাকার মো. রফিক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ বাজারের সাপ্তাহিক হাট ছিল। হাটের ফুটপাতে ব্রয়লার মুরগির মাংস কেটে পাত্রে সাজিয়ে বিক্রি করছিলেন একজন বিক্রেতা। এ সময় মাংস থেকে দুর্গন্ধ বের হতে থাকলে ক্রেতাদের মনে সন্দেহ জাগে। একপর্যায়ে হাটের লোকজন ও ইউপি চেয়ারম্যান এম এ ওহাব খাঁন খোকা বিক্রেতা তোফাজ্জল মিয়াকে আটক করেন।

খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বাজারে আসেন। তিনি পাত্রে সাজিয়ে রাখা মুরগির মাংস মানুষের খাওয়ার অনুপযোগী বলে নিশ্চিত করেন। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিক্রেতা তোফাজ্জল মিয়া কে সাত দিনের কারাদণ্ড দেন।

হাটে আসা কয়েক ব্যক্তি বলেন, ব্রয়লার মুরগির দাম বেড়ে যাওয়ায় একশ্রেণির বিক্রেতা এসব মুরগির মাংস কেটে পাত্রে সাজিয়ে বিভিন্ন হাটবাজারে বিক্রি করছেন। কিন্তু মুরগিগুলো কখন কাটা হয়েছে বা আদৌ জীবিত মুরগি কাটা হয়েছে কি না, তা কেউ জানেন না।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী দৈনিক জনকণ্ঠকে বলেন, প্রাণিসম্পদ কর্মকর্তার মন্তব্য ও মাংস বিক্রেতার স্বীকারোক্তি পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com