1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ  নির্বাচনী উৎসবে আনসার সদস্য নিহত ও আহতে : শোকেরছায়া বাহিনী ও পরিবারে-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  ২৯৭ আসনে বেসরকারিভাবে জয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস-গাজীপুর সংবাদ  ধানের শীষের প্রার্থী লক্ষ ভোটের ব্যবধানে হেলাল উদ্দিন বিজয়ী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও -৩ আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী-গাজীপুর সংবাদ  Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward Bono Blitz Casino Bono Sin Depósito De $200 — Spain Spin & Win

সিএমপি আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৫০ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

আজ ১৫ মে (বুধবার) বিকাল ৩টায় দামপাড়া পুলিশ লাইন্সের এসএএফ মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন সিএমপি কমিশনার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পুলিশের চাকরি সব সময়ই ক্লান্তিকর। ক্লান্তিকর এই দায়িত্বপালনের মধ্যেই পুলিশ সদস্যদের বিনোদনের ব্যবস্থা হিসেবে আমরা মাঝেমাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করে থাকি। তারই অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন। আমরা বিশ্বাস করি খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তোলে।”

সিএমপি আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। গ্রুপ-১ এ আছে সদর বিভাগ, এসএএফ-১, উত্তর বিভাগ ও ট্রাফিক (দক্ষিণ) বিভাগ। গ্রুপ-২ এ আছে এসএএফ-২, এসএএফ-৩, দক্ষিণ বিভাগ ও ট্রাফিক (পশ্চিম) বিভাগ, গ্রুপ-৩ এ আছে পিওএম-১, পশ্চিম বিভাগ, ডিবি-সিটিএসবি (যৌথ) ও ট্রাফিক (উত্তর) বিভাগ। গ্রুপ-৪ এ আছে পিওএম-২, সরবরাহ-পরিবহন (যৌথ), বন্দর বিভাগ ও ট্রাফিক (বন্দর) বিভাগ। গ্রুপ পর্বে প্রতি দলের তিনটি করে ম্যাচ থাকবে। গ্রুপ পর্বের প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল নকআউট পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। গ্রুপ পর্বে ২৪টি ম্যাচ, কোয়ার্টার ফাইনালে ৪টি, সেমিফাইনালে ২টি ও ফাইনালসহ মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে ২০২৪ বিকাল ১৫:৩০ ঘটিকায়। উদ্বোধনী ম্যাচে উত্তর বিভাগ ও সদর বিভাগ মুখোমুখী হয়। সদর বিভাগের অধিনায়ক উপ-পুলিশ কমিশনার (কাউন্টারটেররিজম) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি এবং উত্তর বিভাগের অধিনায়ক সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ) মোঃ আরিফ হোসেন। উদ্বোধনী ম্যাচে সদর বিভাগ টসে জয়ী হয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

বি.দ্র.: উদ্বোধনী ম্যাচ শেষে আজকের ম্যাচের ফলাফল জানিয়ে দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com