1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দুবাইয়ে আটক বেনজীর, পুলিশের আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিহাসে : স্বরাষ্ট্রমন্ত্রী-গাজীপুর সংবাদ  সিলেটের ভালো-ভালো কলেজের মতো শিক্ষা সহ সকল ক্ষেত্রে আমরাও ছাতক কলেজকে এগিয়ে নিতে চাই —-কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ Hoe Achterkant Eenheid Liaison InPlay Gokcasino Klant Kiezen Voor Casino Tonybet NL Spin & Win Firing And Environmental Curb $20 minimum deposit casinos • AU Unlock Offer Aké Stimul Sú Použiteľné Pre Pravidelného Hudobník dolly-kasino.net • celé Slovensko Collect Bonus Stödja Tv-Kanal Och Svar Meter https://casinounlimit-se.com SE Spin & Win ছাতকের রামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মৌলভী কবির আহমদকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  Einlagen & Adenosine Monophosphate ; Withdrawal Method — DE Get Bonus Now Casino Evolve Oefent FC188 Casino Induceren Ampere Trouw Platform casino-tony.com — NL Spin to Win Heilzaam Meter Om Bezoeken Casino Hotel · Europese Unie Bet Now https://nl-doctorspins.com

বরিশালে মেয়র নিয়ে ফেসবুকে অপপ্রচার মাসুদ গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৭১ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার, বরিশাল।।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার করার অভিযোগে মাসুদ সিকদার নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাসুদ সিকদার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালগুণি গ্রামের মোক্তাদার সিকদারের ছেলে। তিনি বর্তমানে কলসকাঠিতে ও বরিশাল শহরে বসবাস করে আসছেন।

সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহপন্থী এই যুবলীগ নেতাকে বুধবার (২৯ মে) রাতে শহরের রুপাতলী হাউজিং এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ কর্মকর্তা জানান, বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে থানায় সাইবার আইনে একটি মামলা করেছেন। সেই মামলায় মাসুদ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে, বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মাসুদ সিকদার তার ব্যক্তিগত ফেসবুকে বরিশাল সিটি কর্পোরেশন এবং এর মেয়র আবুল খায়ের ওরফে খোকন সেরনিয়াবাতকে নিয়ে অপপ্রচার চালিয়েছেন। সেই সব ঘটনা উল্লেখ করে মামলা করেন রোমেল।

পুলিশ জানিয়েছে, বিসিসির জনসংযোগ কর্মকর্তা মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও বাকেরগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে প্রায় এক বছর ধরে মাসুদ নামে ওই ব্যক্তি ‘মাসুদ সিকদার’ নামে একটি ফেসবুক আইডি ও ‘ক্রাইম জনপদ’ নামে একটি নিউজ পোর্টালে মনগড়া অসত্য সংবাদ ও মেয়রের ছবির ব্যঙ্গচিত্র করে বিভিন্ন সময়ে অপপ্রচার করে আসলে ২০২২ সালে পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া বাদি হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মাসুদ সিকদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং – ৩৫/২২।

পরবর্তীতে ২০২২ সালের ৭ জুলাই মাসুদ সিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। যাহার স্মারক নং -৩৯৪। এরপর আসামী আদালতে হাজির না হওয়ায় ২০২২ সালের ৬ অক্টোবর আসামী মাসুদ শিকদারের বিরুদ্ধে ক্রোকী পরোয়ানা ও গুলিয়া জারি করা হয়। আসামি গত দুই বছর আত্মগোপনে ছিলেন। এরই মধ্যে সাদিকপন্থী যুবলীগ নেতাকে বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তার মামলায় গ্রেপ্তার করল বরিশাল কোতয়ালি পুলিশ। যাহার মামলা নং -৮৪/২৪। অবশ্য গ্রেপ্তার খবর প্রকাশের সাত ঘণ্টা আগে মাসুদ সিকদার তার ব্যবহৃত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, ‘আমাকে না হয়, মামলা দিয়ে আটকাবেন, তবে জনগণের মুখ কি দিয়ে আটকাবেন’।

এর দুদিন আগে মাসুদ সিকদার লিখেছেন, ‘ঘূর্ণিঝড় রেমাল চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে গেলো, বরিশাল সিটি কর্পোরেশন অভিভাবক শূন্য’ যার সাথে কান্নার ইমোজি ব্যবহার করা হয়।

স্থানীয় যুবলীগের একটি সূত্র জানায়, মাসুদ সিকদার নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেন এবং ব্যানার ফেস্টুনে একই পদবি উল্লেখ করলেও আদৌ এই ঐতিহ্যবাহী সংগঠনে তার কোনো সাংগঠনিক পদ নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com