1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তুরাগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন, নাশকতায় অর্থ জোগানের অভিযোগ!-গাজীপুর সংবাদ  গজারিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল বসতঘর; নিঃস্ব পরিবার-গাজীপুর সংবাদ  নির্বাচনী মাঠে আলোচনায় সাবেক ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মেম্বার পদপ্রার্থী আফিয়া বেগম-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, আটক-২, আওয়ালীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, যান চলাচল স্বাভাবিক।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

ভ্যান হারিয়ে বিপা,কে মোখলেছার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৮১ টাইম ভিউ

মোঃ আব্দুল হামিদ সরকার (নীলফামারী)জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা র উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে গেছে।সাত দিন হলো ঘোরেনি ভ্যানের চাকা। আর সেই সঙ্গে আর ঘুরছে না জীবনের চাকাও। আশপাশের বিভিন্ন হাটবাজারে ও পথে ঘাটে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের সন্ধান মেলেনি। ভ্যান হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন চালক মো. মোখলেছার রহমান (৫০)।

বাড়ি ডিমলা উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের বাসিন্দা। স্বামী-স্ত্রী দুজনের সংসার চলে ভ্যানের চাকায়। এখন কোথায় যাবেন, কী করবেন, কী খাবেন—এই ভেবে তাঁর কাটছে দিনরাত।
সরেজমিন দেখা গেছে, টিনশেড ঘরের মাটির বারান্দায় বসে আছেন মোখলেছার ও তাঁর স্ত্রী অজিফা। তাঁদের চোখেমুখে হতাশার ছাপ। কথা বলতে গিয়ে চোখের জলে বুক ভিজিয়ে ফেলেন।
এনজিও থেকে থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে অটোভ্যানটি কিনেছিলেন মোখলেছার রহমান। গত ২৫ আগ/২৪ রবিবার সন্ধ্যা ৭ টায় দিকে ডাঙ্গারহাটের কেন্দ্রীয় মসজিদের সামনে ভ্যান রেখে মাগরিবের নামাজ পড়তে যান। নামাজ শেষ এসে দেখেন তার ভ্যান গাড়িটি নাই।

এ সময় মোখলেছার জানান, তিনি মাত্র ৬ মাস আগে একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে একটি ভ্যান কিনেছিলেন। ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়ে দুজনের সংসার চালিয়ে ঋণের কিস্তির টাকা দেন।

কান্নাজড়িত কণ্ঠে মোখলেছার স্ত্রী অজিফা খাতুন বলেন, ‘ওই ভ্যানই আমার সব। ভ্যান চালিয়েই প্রতিদিন চাল-ডাল কিনত। খাব কী? আর লোন (ঋণ) দেব কী করে।’

ডিমলা থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত(ওসি) ফজলে এলাহী বলেন,আমি একজন অফিসারকে ট্যাগ করে দিয়েছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com