1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম ছাত্রলীগের মধ্যরাতে হঠাৎ মুখোশে ঢাকা ঝটিকা মিছিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১২৭ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর চট্টগ্রাম নগরীতে এই প্রথম প্রকাশ্যে ঝটিকা মিছিল বের করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের কাছে এসে মিছিলটি আচমকা শেষ হয়ে যায়। ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলটিতে অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, জামালখান সড়কে আয়োজিত মিছিলের অগ্রভাগে দুটি মোটরসাইকেলে দুই যুবক মিছিলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের মুখ ছিল মুখোশে ঢাকা।

মিছিল থেকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, ছাত্রলীগের ওই মিছিলে থাকা অনেকের হাতে অস্ত্র দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

এদিকে চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাসেল আহমেদ জানিয়েছেন, খুনি হাসিনার পুনর্বাসনের জন্য শহীদের রক্তরঞ্জিত রাজপথে স্লোগান দেয়ার প্রতিবাদে শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় জামালখানে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com