1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোরে রাস্তায় টমেটো ফেলে কৃষকদের প্রতিবাদ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

ফলের পাল্পের ওপর ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে নাটোর ও রাজশাহীর কৃষকরা সড়কে টমেটো ফেলে বিক্ষোভ করেছেন। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাসে মানববন্ধন ও বিক্ষোভ শেষে ১০ মণ টমেটো রাস্তায় ঢেলে প্রতিবাদ জানান তারা। পরে প্রায় ২০ মিনিট নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।

কৃষকদের দাবি, নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে দেশের দুটি বৃহত্তম কৃষি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রতিদিন প্রায় ৪০০ মেট্রিক টন টমেটো কিনত। কিন্তু ভ্যাট বৃদ্ধির কারণে এক সপ্তাহ ধরে প্রতিষ্ঠানগুলো টমেটো কেনা বন্ধ রেখেছে। ফলে বাজারে টমেটোর দর নেমে এসেছে মাত্র ২ থেকে ৩ টাকা কেজিতে। এতে উৎপাদন খরচ তো দূরের কথা শ্রমিক খরচও উঠছে না কৃষকদের। রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কৃষক মুন্না বলেন, ‘কৃষি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আমাদের টমেটোর প্রধান ক্রেতা। নাটোরের দুটি প্রতিষ্ঠান প্রতিদিন ২৫০ মেট্রিক টন টমেটো কিনত। যদি তারা দ্রুত টমেটো কেনা শুরু না করে, মৌসুম শেষ হয়ে যাবে। এতে আমাদের বড় ধরনের লোকসান হবে।’

নাটোর সদর উপজেলার কৃষক এমদাদুল হক বাচ্চু বলেন, ‘জমিতে ২ থেকে ৩ টাকা কেজি টমেটো কিনছেন ব্যবসায়ীরা। এই দামে বিক্রি করলে শ্রমিক খরচও উঠবে না।’ চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা কৃষক মাহবুব বলেন, ‘প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো টমেটো না কেনায় মাঠেই ফসল নষ্ট হচ্ছে।’

কৃষকরা দ্রুত ভ্যাট প্রত্যাহার করে টমেটোর ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানান। তাদের অভিযোগ, ভ্যাট বৃদ্ধির কারণে টমেটো বাজারে বিপর্যয় দেখা দিয়েছে। যদি দ্রুত ব্যবস্থা নেয়া না হয়, কৃষকরা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com