1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

গজারিয়া নিখোঁজের ৩ দিন পর নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর মেঘনা নদী থেকে আতাবর (৬৫) নামের এক নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় নোঙর করা বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় সে।

নিহত আতাবর ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা। সে এমভি এস.এম. এন্টারপ্রাইজ’ নামের একটি বাল্কহেডে লস্কর হিসেবে ছিলেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নৌযান শ্রমিক নূর ইসলাম বলেন, এমভি এস.এম. এন্টারপ্রাইজ নামে একটি বাল্কহেডে আমরা এক সাথে কাজ করতাম। মালামাল খালাস করে রবিবার আমরা তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বাল্কহেডটি নোঙ্গর করে রেখেছিলাম। বিকাল পাঁচটার দিকে আমি এবং আতাবর বাল্কহেডের ডেকের উপরে দাড়িয়ে ছিলাম। এসময় পাথর বোঝাই এমভি তোহা এন্টারপ্রাইজ নামে অপর একটি বাল্কহেড পিছন থেকে আমাদের বাল্কহেডটিকে ধাক্কা দিলে আতাবর মাথায় আঘাত পেয়ে ছিটকে নদীতে পড়ে যায়। সাথে সাথে নদীতে নেমে আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘ সময় তার খোঁজ পাওয়া না যাওয়ায় বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই।

এবিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com