
মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের আব্দুলপুরে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিন বগির একটি চাকার স্পিং ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহত নাই। পরে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল করায় যাত্রীদের কোন ভোগান্তি হয়নি বলে জানান কতৃপক্ষ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে এই ঘটনা ঘটে।
আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান দেওয়ান জানান, ১১ টা ২০ মিনিটে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে এসে পৌঁছায়। পরে ট্রেনের ইঞ্জিন লাগাতে গিয়ে লকের ওপর প্রেসার পড়ে ট্রেনের খাবারের বগির একটি চাকার স্পিং ভেঙ্গে যায়। ঘটনাটি দেখতে পেয়ে ইঞ্জিনটি অন্য লাইন দিয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সাথে যুক্ত করে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কোন হতাহত বা যাত্রী ভোগান্তি হয়নি। অন্য ট্রেনগুলো যথাসময়ে আব্দুলপুর জংশন পারাপার হয়েছে। পরে প্রায় ১২ টার দিকে দুর্ঘটনা কবলিত খাবারের বগিটি উদ্ধার করে রাজশাহীর উদ্দেশ্যে পাঠানো হয়।
Leave a Reply