1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

ছাতকের সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী( সঃ) পালন করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) পালন করা হয়েছে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিদ্যালয়ে ক্বিরাত, হামদ, নাত, গজল প্রতিযোগিতা এবং আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) নিয়ে আলোচনা করেন সৈদেরগাঁও পূর্বপাড়া জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আলী হোসেন, মিলাদ মাহফিল শেষে মোনাজাত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কবির আহমদ,

ক্বিরাত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছাবিহা আক্তার, রাহিমা বেগম, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হুমায়ারা আক্তার হীরা, আলিমা আক্তার, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সৈয়দা আয়শা সিদ্দিকা নোহা, প্রথম শ্রেণির শিক্ষার্থী ফৌজিয়া জান্নাত ফাবিহা তালুকদার, তানিয়া আক্তার, রাহিম আলী প্রমুখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা জাহান, সহকারী শিক্ষক ননী গোপাল চন্দ, রাজন কুমার চক্রবর্তী (শাওন) ও ইমা দাশ।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ সমরাজ আলী, অভিভাবক লাল মিয়া,আব্দুল মজিদ, সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার, তরুণ যুব সংগঠক কফিল উদ্দিন, সায়াদ মিয়া, হাবিব তালুকদার, সাইফুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রত্না বেগম, মাহিয়া আক্তার মাহি, তাওহীদ আলী প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com