
হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩
আসন(পীরগঞ্জ-রাণীশংকৈল) এর বিএনপির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে তিনি হঠাৎ হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হন।

পরিস্থিতি বিবেচনা করে তাঁকে তাৎক্ষণিকভাবে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার

(৭ নভেম্বর) সকাল ১১টায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচনের ঠিক আগে প্রার্থীর এমন অসুস্থতা দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ

সৃষ্টি করেছে। তাঁর দ্রুত আরোগ্যের জন্য পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা ঠাকুরগাঁও-৩ আসনের সকল শ্রেণি পেশার মানুষসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
Leave a Reply