1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ছাতক থানা পুলিশের অভিযানে  ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  খুলশীতে সিএনজির তথ্য অসংগতি অটোরিকশা জব্দ করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  কালজয়ী মরমি গানের স্রষ্টা বাউল সাধক দূর্বিণ শাহের জন্ম শতবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পঞ্চম ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  চমেক ও চসিকের ৫৭ কেন্দ্রে বিনামূল্যে ৩ কোটি টাকার ওষুধ:প্রশাসক ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন-গাজীপুর সংবাদ তাহিরপুরে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরের বাঁধ ও স্লুইসগেট পরিদর্শনে ইউএনও-গাজীপুর সংবাদ 

“আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াত প্রার্থী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮১ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।

(….আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো,দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে।… আমরা কোনো চাঁদাবাজি করবোনা, কাউকে চাঁদাবাজি করতেও দেবোনা…আমি নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকায় কোনো রাস্তা কাঁচা থাকবেনা, রাণীশংকৈল হাসপাতালকে আমি ৩০০ বেডে উন্নীত করবো, শুকিয়ে যাওয়া কুলিক নদী খনন করবো।… আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, আমরা শিক্ষা ব্যবস্থাকে সম্পুর্ণ ঢেলে সাজাবো, বেকারদেরকে বিনা টাকায় চাকুরি দেবো…দক্ষ

জনশক্তি গড়ে তুলবো।…আমি দু’দুবার উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, রাণীশংকৈল -পীরগঞ্জের উন্নয়ন নিয়ে আমার অনেক চিন্তা আছে….আমি নির্বাচিত হলে সাংবাদিকদেরকে পূর্ণ সহযোগিতা করবো, সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারবেন। “–ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার ২ ফেব্রুয়ারি সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেছেন ঠাকুরগাঁও-৩(রাণীশংকৈল-পীরগঞ্জ)আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী নায়েবে আমীর মিজানুর রহমান। জেলা জামায়াতে ইসলামীর প্রেস ও মিডিয়া শাখার
আয়োজনে রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে
সভায় রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) ও রানীশংকৈল প্রেসক্লাবের সদস্যসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও জামায়াতে ইসলামী ও ঐক্যজোটের নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর মোকাররম হোসেন, রফিকুল ইসলাম, আমানুল্লাহ আহমেদ, আবদুল মতিন, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান, রহিমউদ্দীন, সাব্বির আহমেদ, এনসিপি নেতা
গোলাম মর্তুজা সেলিম ও সাদ্দাম হোসেন প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে প্রশ্নমূলক বক্তব্য দেন- সফিকুল ইসলাম শিল্পী, আশরাফুল আলম, হুমায়ুন কবির,খুরশিদ আলম শাওন, ফারুক আহমেদ, মোবারক আলী, আনোয়ারুল ইসলাম,এ,কে আজাদ, নাজমুল আলম, আব্দুল জব্বার প্রমুখ। সভা সঞ্চালনা করেন ছাত্র শিবির নেতা শাহ জামাল জুয়েল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com