
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) আয়োজিত এ প্রতিযোগিতায় শিশু-কিশোরেরা ইসলামি জ্ঞান, সংস্কৃতি ও সৃজনশীল প্রতিভার বিভিন্ন বিষয়ে অংশ নেয়। প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের মেধা, মনন ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ রিপা মনি দেবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহব্বায়ক জুনাব আলী, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সাংবাদিক রুকন উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপা মনি দেবী বলেন, শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অনেক। ইসলামি শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলাবোধ এবং সুন্দর মূল্যবোধ গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিশুদের সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে অভিভাবক ও শিক্ষকদেরও ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জুনাব আলী বলেন, শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেহেদী হাসান উজ্জ্বল বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য প্রতিযোগিতামূলক ও সৃজনশীল পরিবেশ তৈরি করা প্রয়োজন। ইসলামি সাংস্কৃতিক চর্চা তাদের নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলি বিকাশে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান।উপস্থিত ছিলেন
মডেল কেয়ারটেকার আব্দুল হান্নান, সাধারণ কেয়ারটেকার আলী হোসেন, ওবায়দুল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিযোগী শিশু-কিশোর এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
Leave a Reply