1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্বাচনের দায়িত্ব শেষে পরপর ২জন আনসার সদস্য নিহত-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ  নির্বাচনী উৎসবে আনসার সদস্য নিহত ও আহতে : শোকেরছায়া বাহিনী ও পরিবারে-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  ২৯৭ আসনে বেসরকারিভাবে জয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস-গাজীপুর সংবাদ  ধানের শীষের প্রার্থী লক্ষ ভোটের ব্যবধানে হেলাল উদ্দিন বিজয়ী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও -৩ আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী-গাজীপুর সংবাদ  Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward

রাণীশংকৈলে পুকুর থেকে যুবতির ভাসমান মরদেহ উদ্ধার -গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫২ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি পুকুর থেকে এক যুবতির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার মীরডাঙ্গী–গাজিরহাট পাকা সড়কের পোকুয়ানটলি বাজারে পশ্চিম পাশে রাস্তা-সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবতির নাম মোছা. জিন্নাত আকতার জেসি (২৪)। সে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শুক্রবার জেসি বাড়ি থেকে সবার অগোচরে বের হয়ে যায়।
বাড়ি লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তাকে পায়নি। ঘটনার দিন সকালে পাকা সড়ক দিয়ে চলাচলের সময় পথচারীরা কুদ্দুস নামের এক ব্যক্তির মালিকানাধীন পুকুরে একটি মেয়ের মরদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি দ্রুত পুকুরের মালিকসহ স্থানীয়দের জানানো হয়। পরে স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম রাণীশংকৈল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমান। পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, নিহত জিন্নাত আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ভন্ডগ্রাম এলাকার ইউপি সদস্য সোহেল রানা বলেন,জিন্নাত আমার ওয়ার্ডের বাসিন্দা। সে প্রায়ই মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বের হয়ে যেত। পরিবারের লোকজন বিভিন্ন সময় খোঁজাখুঁজি করে তাকে বাড়িতে ফিরিয়ে আনত।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com