1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  পবিত্রতা আত্মশুদ্ধি ক্ষমা শান্তি প্রার্থনায়:শবে বরাত সারাদেশে মুখরিত ধর্মীয় ভাবগাম্ভীর্যে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসলমান-গাজীপুর সংবাদ  রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ:গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত-গাজীপুর সংবাদ  রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার-গাজীপুর সংবাদ  সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  সাথে থাকলে সঙ্গী,পাশে না থাকলে জঙ্গি;এটাই কি রাজনীতির নীতি?- ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান-গাজীপুর সংবাদ  গজারিয়া স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণায় বাধায় সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নবম পে-স্কেল দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে তাহিরপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ-গাজীপুর সংবাদ  Se Connecter Machines À Sous Sous Licence Avec Des Marques Célèbres — FR Try Your Luck

কাপাসিয়ায় সরিষা চাষে বাম্পার ফলন: বারি সরিষা-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪০ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাড়ীগাঁও গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।্য২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কৃষক আব্দুল বাতেনের ৩৩ শতাংশ জমিতে’ বারি সরিষা- ১৪’ জাতের এই প্রদর্শনীটি বাস্তবায়ন করা হয়। গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে রোপণ করা এই সরিষা স্বল্প সময়ে পরিপক্ক হওয়ায় এবং ফলন আশাব্যঞ্জক হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন। তিনি বলেন, “বারি সরিষা-১৪ একটি স্বল্প মেয়াদী ও উচ্চ ফলনশীল জাত। ধান কাটার পর এবং পরবর্তী ধান রোপণের আগে এই মধ্যবর্তী সময়ে সরিষা চাষ করে কৃষকরা অধিক লাভবান হতে পারেন।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, অলি ভৌমিক।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন দুর্গাপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনজূরুল হক। মাঠ দিবসে প্রদর্শনী চাষি আব্দুল বাতেন ছাড়াও স্থানীয় কৃষক নুরুজ্জামান, মোঃ বাচ্চু মিয়া, আব্দুস সাত্তার ও হারুন মিয়াসহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। কৃষকরা জানান, কৃষি অফিসের সঠিক পরামর্শ এবং মানসম্পন্ন বীজ ও সারের ব্যবহারের ফলে সরিষার ফলন খুব ভালো হয়েছে। স্বল্প জীবনকালের এই সরিষা চাষ করে তারা ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন। উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়ার নির্দেশনায় এই প্রদর্শনীটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে, যা আগামীতে অত্র এলাকায় সরিষা চাষের এলাকা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com