
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
তাহিরপুরে HaRPI প্রকল্প হতে বসতবাড়ীর আঙ্গীনায় জলবায়ূ সহিঞ্চু সবজিচাষ বিষয়ক প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়েছে।
২৭/১/২০২৬ তারিখ, ADH-জার্মানির আর্থিক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশন হাওর অঞ্চলের প্রাকৃতিক দূযোর্গ সহনশীলতা ও প্রস্তুতি উদ্যোগ (হারপি) প্রকল্পের মাধ্যমে তাহিরপুর উপজেলার শ্রীপুর(দক্ষিণ) ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি উঠানে বসতবাড়ির আঙিনায় শাক-সবজিচাষ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা ঢাকা আহছানিয়া মিশন এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার শ্রীপুর গ্রামের ৪০ জন সুফলভোগী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, তাহিরপুর। প্রশিক্ষণ চলাকালীন সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রকল্প কর্মকর্তা আলমগীর হোসেন, কমিউনিটি ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান প্রমুখ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া প্রত্যেক প্রশিক্ষণার্থীদের মধ্যে বিনামুল্যে শাক-সবজির বীজ ও বস্তা বিতরণ করা হয়। HaRPI প্রকল্পের মাধ্যমে তাহিরপুর উপজেলার ৩টি ইউনিয়নে মোট ১৫০০ সুবিধাভোগীর মাঝে প্রশিক্ষণ পরবর্তি সবজী বীজ ও বস্তা প্রদান করা হবে।
Leave a Reply