1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  পবিত্রতা আত্মশুদ্ধি ক্ষমা শান্তি প্রার্থনায়:শবে বরাত সারাদেশে মুখরিত ধর্মীয় ভাবগাম্ভীর্যে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসলমান-গাজীপুর সংবাদ  রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ:গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত-গাজীপুর সংবাদ  রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার-গাজীপুর সংবাদ  সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  সাথে থাকলে সঙ্গী,পাশে না থাকলে জঙ্গি;এটাই কি রাজনীতির নীতি?- ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান-গাজীপুর সংবাদ  গজারিয়া স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণায় বাধায় সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নবম পে-স্কেল দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে তাহিরপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ-গাজীপুর সংবাদ  Se Connecter Machines À Sous Sous Licence Avec Des Marques Célèbres — FR Try Your Luck

রানীশংকৈলে যুবদলের কর্মী সমাবেশ: বিএনপি প্রার্থীর বিজয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ টাইম ভিউ

হুমায়ুন কবির,রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–৩ (পীরগঞ্জ–রানীশংকৈল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে বিজয়ী করতে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন যুবদলের নেতারা।

এ লক্ষ্যে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রানীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। তিনি বলেন, তৃণমূলের শক্তিকে ঐক্যবদ্ধ করে সংগঠনের প্রতিটি ইউনিটকে সক্রিয় করা গেলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। নেতাকর্মীদের জনগণের পাশে থেকে দায়িত্বশীলভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ বলেন, যুবদল সবসময় গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল এবং ভবিষ্যতেও সেই ভূমিকা পালনে প্রস্তুত রয়েছে। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সিনিয়র সহসভাপতি পান্না বিশ্বাস ও নুরনবী, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী এবং সাধারণ সম্পাদক মহসিন আলী ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুর ইসলাম। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার, সাংগঠনিক সম্পাদক আওলাদ, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তারসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে যোগ দেন। সমাবেশে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, আগামীর রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে যুবদলের সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com