1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  পবিত্রতা আত্মশুদ্ধি ক্ষমা শান্তি প্রার্থনায়:শবে বরাত সারাদেশে মুখরিত ধর্মীয় ভাবগাম্ভীর্যে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসলমান-গাজীপুর সংবাদ  রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ:গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত-গাজীপুর সংবাদ  রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার-গাজীপুর সংবাদ  সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  সাথে থাকলে সঙ্গী,পাশে না থাকলে জঙ্গি;এটাই কি রাজনীতির নীতি?- ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান-গাজীপুর সংবাদ  গজারিয়া স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণায় বাধায় সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নবম পে-স্কেল দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে তাহিরপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ-গাজীপুর সংবাদ  Se Connecter Machines À Sous Sous Licence Avec Des Marques Célèbres — FR Try Your Luck

সাথে থাকলে সঙ্গী,পাশে না থাকলে জঙ্গি;এটাই কি রাজনীতির নীতি?- ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ টাইম ভিউ

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি:

“সাথে থাকলে সঙ্গী, আর পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?”—এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেছেন জাতীয় গণতান্ত্রিক দলের সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলীয় জোটের উদ্যোগে গড়েয়া বাজারে আয়োজিত এক নির্বাচনি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান অভিযোগ করে বলেন, বিএনপি ও জামায়াত যখন একসাথে ঐক্যবদ্ধ ছিল, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার দাবি করেছেন—জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের নামে অন্যায় বিচার করা হচ্ছে। কিন্তু এখন তিনি জামায়াতকে নিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছেন।তিনি আরও বলেন, বয়সজনিত কারণে বর্ষীয়ান এই নেতা অনেক সময় “ভুলভাল কথা” বলেন বলেও মন্তব্য করেন রাশেদ প্রধান। তার ভাষায়, “কখনো বলেন জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ আফগানিস্তান হবে, আবার কিছুদিন আগে বলেছেন পাকিস্তান হয়ে যাবে—একেক সময় একেক কথা বলেন।”বাংলাদেশের মানুষের প্রত্যাশার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আগের সময়েও দেশের মানুষ আফগানিস্তান, পাকিস্তান বা অন্য কোনো দেশের মতো হতে চায়নি। নতুন বাংলাদেশের মানুষ লন্ডনে পালিয়ে যেতেও চায় না। আমরা বাংলাদেশকে একটি সোনার দেশে পরিণত করতে চাই।” ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন সম্পর্কে রাশেদ প্রধান বলেন, তিনি “উড়ে এসে জুড়ে বসেননি”। তার দাবি, দেলোয়ার হোসেন জীবনের পাঁচ বছরের বেশি সময় কারাগারের অন্ধকার কক্ষে কাটিয়েছেন এবং রিমান্ডের নামে টানা ৫০ দিনের বেশি নির্যাতন সহ্য করেছেন।নির্বাচনি সভায় ১১ দলীয় জোটের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com