1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  পবিত্রতা আত্মশুদ্ধি ক্ষমা শান্তি প্রার্থনায়:শবে বরাত সারাদেশে মুখরিত ধর্মীয় ভাবগাম্ভীর্যে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসলমান-গাজীপুর সংবাদ  রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ:গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত-গাজীপুর সংবাদ  রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার-গাজীপুর সংবাদ  সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  সাথে থাকলে সঙ্গী,পাশে না থাকলে জঙ্গি;এটাই কি রাজনীতির নীতি?- ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান-গাজীপুর সংবাদ  গজারিয়া স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণায় বাধায় সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নবম পে-স্কেল দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে তাহিরপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ-গাজীপুর সংবাদ  Se Connecter Machines À Sous Sous Licence Avec Des Marques Célèbres — FR Try Your Luck

গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা দৌলতপুর গ্রামে একটি কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র, লোহার রড ও চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।

​ রাত ২টা থেকে ভোর পর্যন্ত উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খেয়াঘাট এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানের সময় গ্যাংয়ের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। দীর্ঘ কয়েক ঘণ্টার এই অভিযানে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে ১৬টি ধারালো দেশিয় অস্ত্র, ৫টি লোহার রড এবং ৩০টি চকলেট বোমা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় সাব্বির, শাকিল ও মিহাদের নেতৃত্বে এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। এসব দেশিয় অস্ত্র প্রদর্শন করে তারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত।

সেনা ক্যাম্পের অপারেশন অফিসার সংবাদ মাধ্যমকে জানায়, ‘এলাকার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

​গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করার পর আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com