1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামী সরকার গঠন করলে ছাতক -দোয়ারা উন্নয়নের রোল মডেল হবে—মাওলানা আব্দুস সালাম আল মাদানি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি বলেছেন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনই জামায়াতের উদ্দেশ্য। তিনি বলেন ছাতক -দোয়ারাবাজার একটি দীর্ঘদিনের অবহেলিত জনপদ। তিনি বলেন ছাতক ও কৈতক হাসপাতাল কে মডেল হাসপাতাল হবে। ছাতকে একটি মহিলা কলেজ করা হবে। উন্নয়নের নামে এখানে এতদিন হয়েছে, লুটপাট, চাঁদাবাজি,সন্ত্রাস, অবৈধ ও অনৈতিক কর্মকান্ডের মহোৎসব। তিনি বলেন দাঁড়ি-পাল্লা বিজয়ী হলে ছাতক-দোয়ারাবাজার উন্নয়নের রোল মডেল হবে।

ছাতকে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর দাড়ি পাল্লার সমর্থনে ছাতক পুরাতন বেবীস্ট্যান্ডে বিকেলে এক শেষ বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্বাচনী সমাবেশে জামায়াত ইসলামী ছাতক উপজেলা শাখার আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারী হাফিজ জাকির হোসেনের পরিচলানায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়েত ইসলামীর আমির ফকরুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন ১১ দলীয় জোট সমর্থিত সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আলাম মাদানী। সমাবেশে বক্তব্য রাখেন জামায়েত ইসলামী সুনামগঞ্জ জেলা কর্ম-পরিষদ সদস্য, ছাতক-দোয়ারা নির্বাচনী প্রধান

এডভোকেট রেজাউল করিম তালুকদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সূফী আলম সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী (সাবেক) সালিম সাদিক, জামায়েত ইসলামী যুক্তরাজ্য কমিউনিটি নেতা সুলতান আহমদ, এডভোকেট সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সেক্রেটারী মাওলানা রমিজ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলমাস উদ্দিন, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা মাওলানা খায়রুল হাসান রফিক, ইসলামী ছাত্র শিবির পৌর শাখার সভাপতি তাজুল ইসলাম। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ছাতক পৌর জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ।
সমাবেশের আগে বিভিন্ন এলাকা থেকে আগত খন্ড খন্ড মিছিলে ছাতক মিছিলের শহরে পরিণত হয়। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাতক উত্তর শিবিরের সভাপতি কারী আফজাল হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com