
মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম-৫, হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক সংসদীয় আসনে ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বিজয়ী হলেন। লক্ষ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে আলোচিত হলেন এলাকা চট্টগ্রামসহ দেশ জুড়ে।
ব্যারিস্টার মীর হেলাল তাকে ধানের শীষের প্রতীকে ব্যাপকভাবে ভোট ও সমর্থন জানানোয় হাটহাজারী বায়েজিদের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আসনটিতে ১৪৩ টি ভোট কেন্দ্রে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১৪৩৯৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পেয়েছেন প্রায় ৪৪০০০ ভোট।
ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে অন্যতম চট্টগ্রাম-৫, সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত ধানের শীষের পদপ্রার্থী মীর মোঃ হেলাল উদ্দিন। এ আসনটি দেশ-বিশ্বের নানাভাবে সুপরিচিত আলোচিত ধর্মীয় শীর্ষ প্রতিষ্ঠান এলাকার অবস্থান ও নানা কারণে।
রয়েছে এখানে দেশের সকল অঞ্চলের ভিন্নমত পথের মানুষের বসবাস। দেশের কওমি শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ একমাত্র অন্যতম প্রধান প্রতিষ্ঠান কেন্দ্রিক হেফাজত ইসলাম অরাজনৈতিক দলের যুগ্ন আহবায়ক মামুনুল হক মামুনকে পরাজিত করে সারাদেশে আবারো আলোচিত হলেন ধানের শীষের প্রতীকে বিজয়ী হয়ে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সকাল ৭:৩০ থেকে নির্বিচ্ছিন্নভাবে বিকাল ৪:৩০ পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় । ভোট গ্রহণ শেষে চলে ভোট গণনার কার্যক্রম। ভোট গণনা শেষে ফলাফল তথ্য সংগ্রহ ও ফলাফল পরিদর্শন কেন্দ্রে আসতে শুরু করে। রাত ১২টার দিকে ঘোষিত বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন মুনীর পেয়েছেন ৩২ হাজার ৭০৮ ভোট।
নির্বাচনী ফলাফলে তৃতীয় স্থানে রয়েছেন সুন্নী জোটের চেয়ার প্রতীকের প্রার্থী ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ১২ হাজার ২২৫ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মতি উল্লাহ নূরী ১ হাজার ৩২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ (ফুটবল প্রতীক)
অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মতি উল্লাহ নূরী ১ হাজার ৩২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ (ফুটবল প্রতীক) ৮৫৭ ভোট এবং বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকের প্রার্থী মো. আলাউদ্দিন ২০৭ ভোট পেয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, সংসদীয় এই আসনের ১৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং সিটি করপোরেশনের দুটি ওয়ার্ড মিলিয়ে মোট ১৪৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশনের দুটি ওয়ার্ড বাদে বাকি ১০৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। সিটি করপোরেশন এলাকার ফলাফল বিভাগীয় কমিশনারের দপ্তর থেকে ঘোষণা করা হবে।
এছাড়া গণভোটে এই ১০৫টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯০ হাজার ৭৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৭ হাজার ৫৫৪টি। এর সঙ্গে পোস্টাল ভোট পরে যোগ হবে বলেও জানানো হয়।
প্রশাসনের কঠোর নিরাপত্তা ও নজরদারিতে দিনভর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পর্যবেক্ষক মহল ও সচেতন মহল।
Leave a Reply