
ডেস্ক নিউজ
দীর্ঘ ১৭ বছর পর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট অধিকার প্রদান করে ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে। দুই বছরের মধ্যে অনুষ্ঠিত হলো দুটি জাতীয় সংসদ নির্বাচন। অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে বেসরকারিভাবে জয় পেলেও মামলা-সংক্রান্ত জটিলতার কারণে দুটি আসনে (চট্টগ্রাম-২ ও ৪) ফল ঘোষণা স্থগিত রয়েছে।নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।
অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণঅধিকার পরিষদ ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।
আসন সমূহের বেসরকারি ফল ও বিজয়ী প্রার্থীদের তালিকা:
রংপুর বিভাগ
পঞ্চগড়-১ মুহাম্মদ নওশাদ জমির (বিএনপি), পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ (বিএনপি); ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি), ঠাকুরগাঁও-২ মো. আব্দুস সালাম (বিএনপি), ঠাকুরগাঁও-৩ মো. জাহিদুর রহমান (বিএনপি)।
দিনাজপুর-১ মো. মনজুরুল ইসলাম (বিএনপি), দিনাজপুর-২ মো. সাদিক রিয়াজ (বিএনপি), দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম (বিএনপি), দিনাজপুর-৪ মো. আখতারুজ্জামান মিয়া (বিএনপি), দিনাজপুর-৫ এ. জেড. এম. রেজওয়ানুল হক (স্বতন্ত্র) দিনাজপুর-৬ আবু জাফর মো. জাহিদ হোসেন (বিএনপি)।
নীলফামারী-১ মো. আব্দুস সাত্তার (জামায়াতে ইসলামী), নীলফামারী-২ আলফারুক আব্দুল লতীফ (জামায়াতে ইসলামী), নীলফামারী-৩ ওবায়দুল্লাহ সালাফী (জামায়াতে ইসলামী), নীলফামারী-৪ আব্দুল মুনতাকিম (জামায়াতে ইসলামী)।
লালমনিরহাট-১ মো. হাসান রাজীব প্রধান (বিএনপি), লালমনিরহাট-২ মো. রোকন উদ্দীন বাবুল (বিএনপি), লালমনিরহাট-৩ আসাদুল হাবিব দুলু (বিএনপি)।
রংপুর-১ মো. রায়হান সিরাজী (জামায়াতে ইসলামী), রংপুর-২ এ টি এম আজহারুল ইসলাম (জামায়াতে ইসলামী), রংপুর-৩ মো. মাহবুবুর রহমান (বেলাল) (জামায়াতে ইসলামী), রংপুর-৪ আখতার হোসেন (এনসিপি), রংপুর-৫ মো. গোলাম রব্বানী (জামায়াতে ইসলামী), রংপুর-৬ মো. নুরুল আমীন (জামায়াতে ইসলামী)।
কুড়িগ্রাম-১ মো. আনোয়ারুল ইসলাম (জামায়াতে ইসলামী), কুড়িগ্রাম-২ আতিকুর রহমান মোজাহিদ (এনসিপি), কুড়িগ্রাম-৩ মো. মাহবুবুল আলম (জামায়াতে ইসলামী), কুড়িগ্রাম-৪ মো. মোস্তাফিজুর রহমান (জামায়াতে ইসলামী)
গাইবান্ধা-১ মো. মাজেদুর রহমান (জামায়াতে ইসলামী), গাইবান্ধা-২ মো. আব্দুল করিম (জামায়াতে ইসলামী), গাইবান্ধা-৩ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (জামায়াতে ইসলামী), গাইবান্ধা-৪ মোহাম্মদ শামীম কায়সার (বিএনপি), গাইবান্ধা-৫ মো. আব্দুল ওয়ারেছ (জামায়াতে ইসলামী)।
রাজশাহী বিভাগ
জয়পুরহাট-১ মো. ফজলুর রহমান সাঈদ (জামায়াতে ইসলামী), জয়পুরহাট-২ মো. আব্দুল বারী (বিএনপি), বগুড়া-১ কাজী রফিকুল ইসলাম (বিএনপি)।
বগুড়া-২ মীর শাহে আলম (বিএনপি), বগুড়া-৩ মো. আব্দুল মহিত তালুকদার বিএনপিবগুড়া-৪ মো. মোশারফ হোসেন বিএনপি, বগুড়া-৫ গোলাম মোহাম্মদ সিরাজ বিএনপি, বগুড়া-৬ তারেক রহমান বিএনপি, বগুড়া-৭ মোরশেদ মিলটন বিএনপি।
চাঁপাইনবাবগঞ্জ-১ মো. কেরামত আলী জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ-২ মু. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. নূরুল ইসলাম।
নওগাঁ-১ মো. মোস্তাফিজুর রহমান বিএনপি, নওগাঁ-২ মো. এনামুল হক জামায়াতে ইসলামী, নওগাঁ-৩ মো. ফজলে হুদা বিএনপি, নওগাঁ-৪ ইকরামুল বারী টিপু বিএনপি, নওগাঁ-৫ মো. জাহিদুল ইসলাম ধলু বিএনপি, নওগাঁ-৬ শেখ মো. রেজাউল ইসলাম বিএনপি।
রাজশাহী-১ মো. মুজিবুর রহমান জামায়াতে ইসলামী রাজশাহী-২ মো. মিজানুর রহমান মিনু বিএনপি, রাজশাহী-৩ মোহাম্মদ শফিকুল হক মিলন বিএনপি, রাজশাহী-৪ মো. আব্দুল বারী সরদার জামায়াতে ইসলামী, রাজশাহী-৫ অধ্যাপক নজরুল ইসলাম বিএনপি, রাজশাহী-৬ মো. আবু সাইদ চাঁদ বিএনপি।
নাটোর-১ ফারজানা শারমীন বিএনপি, নাটোর-২ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপি, নাটোর-৩ মো. আনোয়ারুল ইসলাম বিএনপি, নাটোর-৪ মো. আব্দুল আজিজ বিএনপি।
সিরাজগঞ্জ-১ মো. সেলিম রেজা বিএনপি, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহ্মুদ বিএনপি, সিরাজগঞ্জ-৩ মো. আয়নুল হক বিএনপি, সিরাজগঞ্জ-৪ মো. রফিকুল ইসলাম খান জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ-৫ মো. আমিরুল ইসলাম খান বিএনপি, সিরাজগঞ্জ-৬ এম. এ. মুহিত।
পাবনা-১ মোহাম্মদ নাজিবুর রহমান (জামায়াতে ইসলামী), পাবনা-২ এ কে এম সেলিম রেজা হাবিব (বিএনপি), পাবনা-৩ মুহাম্মাদ আলী আছগার (জামায়াতে ইসলামী), পাবনা-৪ মো. আবু তালেব মন্ডল (জামায়াতে ইসলামী), পাবনা-৫ মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি)
খুলনা বিভাগ
মেহেরপুর-১ মো. তাজউদ্দীন খান জামায়াতে ইসলামী, মেহেরপুর-২ মো. নাজমুল হুদা জামায়াতে ইসলামী।
কুষ্টিয়া-১ রেজা আহাম্মেদ বিএনপি, কুষ্টিয়া-২ আব্দুল গফুর (দাঁড়িপাল্লা) কুষ্টিয়া-৩ আমির হামজা (দাঁড়িপাল্লা), কুষ্টিয়া-৪ আফজাল হোসেন (দাঁড়িপাল্লা)।
চুয়াডাঙ্গা-১ মাসুদ পারভেজ (দাঁড়িপাল্লা), চুয়াডাঙ্গা-২ রুহুল আমিন (দাঁড়িপাল্লা); ঝিনাইদহ-১ আসাদুজ্জামান (ধানের শীষ), ঝিনাইদহ-২ আবু বকর (দাঁড়িপাল্লা), ঝিনাইদহ-৩ মতিয়ার রহমান (দাঁড়িপাল্লা), ঝিনাইদহ-৪ আবু তালিব (দাঁড়িপাল্লা)।
সাতক্ষীরা-১ ইজ্জত উল্লাহ (দাঁড়িপাল্লা), সাতক্ষীরা-২ আব্দুল খালেক (দাঁড়িপাল্লা), সাতক্ষীরা-৩ রবিউল বাশার (দাঁড়িপাল্লা), সাতক্ষীরা-৪ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা)।
খুলনা-১: আমির এজাজ (ধানের শীষ), খুলনা-২ জাহাঙ্গীর হুসাইন (দাঁড়িপাল্লা ), খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল (ধানের শীষ), খুলনা-৪ আজিজুল বারি হেলাল (ধানের শীষ), খুলনা-৫ আলি আজগার লবি (ধানের শীষ), খুলনা-৬ আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা)।
বাগেরহাট-১ মশিউর রহমান (দাঁড়িপাল্লা), বাগেরহাট-২ মনজুরুল হক (দাঁড়িপাল্লা) বাগেরহাট-৩: ফরিদুল ইসলাম (ধানের শীষ) বাগেরহাট-৪: আব্দুল আলীম (দাঁড়িপাল্লা)।
মাগুরা-১: মনোয়ার হোসেন খান (ধানের শীষ), মাগুরা-২: নিতাই রায় (ধানের শীষ) নড়াইল-১: জাহাঙ্গীর আলম (ধানের শীষ) নড়াইল -২: আতাউর রহমান ( দাঁড়িপাল্লা)।
যশোর-১: আজীজুর রহমান (দাঁড়িপাল্লা) যশোর-২: মোসলেউদ্দিন ফরিদ (দাঁড়িপাল্লা) যশোর-৩: অনিন্দ্য ইসলাম (ধানের শীষ) যশোর-৪: গোলাম রসুল (দাঁড়িপাল্লা) যশোর-৫: এনামুল হক (দাঁড়িপাল্লা) যশোর-৬: মোক্তার আলী (দাঁড়িপাল্লা)।
বরিশাল বিভাগ
বরগুনা-১: মো. অলি উল্লাহ (ইসলামী আন্দোলন), বরগুনা-২ মো. নূরুল ইসলাম (বিএনপি), পটুয়াখালী-১ আলতাফ হোসেন চৌধুরী (বিএনপি)।
পটুয়াখালী-২: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. শফিকুল ইসলাম মাসুদ। পটুয়াখালী-৩: বিএনপি সমর্থিত প্রার্থী মো. নুরুল হক। পটুয়াখালী-৪: বিএনপি মনোনীত প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন।
ভোলা-১: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিভ রহমান। ভোলা-২: বিএনপি মনোনীত প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম। ভোলা-৩: বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ভোলা-৪: বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম।
বরিশাল-১: বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন। বরিশাল-২: বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ। বরিশাল-৩: বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন। বরিশাল-৪: বিএনপি মনোনীত প্রার্থী মো. রাজিব আহসান। বরিশাল-৫: বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার। বরিশাল-৬: বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান।
ঝালকাঠি-১: বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল। ঝালকাঠি-২: বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
পিরোজপুর-১: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী। পিরোজপুর-২: বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর। পিরোজপুর-৩: বিএনপি মনোনীত প্রার্থী মো. রুহুল আমীন দুলাল।
টাঙ্গাইল-১: বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম। টাঙ্গাইল-২: বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সালাম পিন্টু। টাঙ্গাইল-৩: স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ। টাঙ্গাইল-৪: বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান। টাঙ্গাইল-৫: বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল-৬: বিএনপি মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল। টাঙ্গাইল-৭: বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। টাঙ্গাইল-৮: বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
কিশোরগঞ্জ-১: বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলাম। কিশোরগঞ্জ-২: বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন। কিশোরগঞ্জ-৩: বিএনপি সমর্থিত প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুক। কিশোরগঞ্জ-৪: বিএনপি সমর্থিত প্রার্থী মো. ফজলুর রহমান। কিশোরগঞ্জ-৫: স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল। কিশোরগঞ্জ-৬: বিএনপি সমর্থিত প্রার্থী মো. শরীফুল আলম।
মানিকগঞ্জ-১: বিএনপি সমর্থিত প্রার্থী এস এ জিন্নাহ কবীর। মানিকগঞ্জ-২: বিএনপি সমর্থিত প্রার্থী মঈনুল ইসলাম খান। মানিকগঞ্জ-৩: বিএনপি সমর্থিত প্রার্থী আফরোজা খানম। মুন্সিগঞ্জ-১: বিএনপি সমর্থিত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। মুন্সিগঞ্জ-২: বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুস সালাম আজাদ। মুন্সিগঞ্জ-৩: বিএনপি সমর্থিত প্রার্থী মো. কামরুজ্জামান রতন।
ঢাকা-১: বিএনপি সমর্থিত প্রার্থী খোন্দকার আবু আশফাক। ঢাকা-২: বিএনপি সমর্থিত প্রার্থী মো. আমানউল্লাহ আমান। ঢাকা-৩: বিএনপি সমর্থিত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা-৪: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। ঢাকা-৫: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। ঢাকা-৬: বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন। ঢাকা-৭: বিএনপি সমর্থিত প্রার্থী হামিদুর রহমান। ঢাকা-৮: বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ঢাকা-৯: বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রশিদ। ঢাকা-১০: বিএনপি সমর্থিত প্রার্থী শেখ রবিউল আলম।
ঢাকা-১১: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. নাহিদ ইসলাম। ঢাকা-১২: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম। ঢাকা-১৩: বিএনপি সমর্থিত প্রার্থী ববি হাজ্জাজ। ঢাকা-১৪: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম। ঢাকা-১৫: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ শফিকুর রহমান। ঢাকা-১৬: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বাতেন। ঢাকা-১৭: বিএনপি সমর্থিত প্রার্থী তারেক রহমান। ঢাকা-১৮: বিএনপি সমর্থিত প্রার্থী এস, এম, জাহাঙ্গীর হোসেন। ঢাকা-১৯: বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। ঢাকা-২০: বিএনপি সমর্থিত প্রার্থী মো. তমিজ উদ্দিন।
গাজীপুর-১: বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান। গাজীপুর-২: বিএনপি মনোনীত প্রার্থী এম মন্জুরুল করিম রনি। গাজীপুর-৩: বিএনপি মনোনীত প্রার্থী এসএম রফিকুল ইসলাম। গাজীপুর-৪: জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী। গাজীপুর-৫: বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন।
নরসিংদী-১: বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন। নরসিংদী-২: বিএনপি মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান। নরসিংদী-৩: বিএনপি মনোনীত প্রার্থী মনজুর এলাহী। নরসিংদী-৪: বিএনপি মনোনীত প্রার্থী সরদার মো. সাখাওয়াত হোসেন। নরসিংদী-৫: বিএনপি মনোনীত প্রার্থী মো. আশরাফ উদ্দিন।
নারায়ণগঞ্জ-১: বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। নারায়ণগঞ্জ-২: বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম আজাদ। নারায়ণগঞ্জ-৩: বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। নারায়ণগঞ্জ-৪: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবদুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ-৫: বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম। রাজবাড়ী-১: বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। রাজবাড়ী-২: বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদ।
ফরিদপুর-১: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইলিয়াস মোল্যা। ফরিদপুর-২: বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। ফরিদপুর-৩: বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। ফরিদপুর-৪: বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।
গোপালগঞ্জ-১: বিএনপি মনোনীত প্রার্থী মোঃ সেলিমুজ্জামান মোল্যা। গোপালগঞ্জ-২: বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর আলী। গোপালগঞ্জ-৩: বিএনপি মনোনীত প্রার্থী এস, এম, জিলানী।
মাদারীপুর-১: খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উবিন আহমাদ হানজালা। মাদারীপুর-২: বিএনপি সমর্থিত প্রার্থী জাহান্দার আলী মিয়া। মাদারীপুর-৩: বিএনপি সমর্থিত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার।
শরীয়তপুর-১: বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। শরীয়তপুর-২: বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ। শরীয়তপুর-৩: বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ-১: স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালমান ওমর। ময়মনসিংহ-২: বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদুল্লাহ। ময়মনসিংহ-৩: বিএনপি সমর্থিত প্রার্থী এম ইকবাল হোসেইন। ময়মনসিংহ-৪: বিএনপি সমর্থিত প্রার্থী মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। ময়মনসিংহ-৫: বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন। ময়মনসিংহ-৬: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কামরুল হাসান।
ময়মনসিংহ-৭: বিএনপি সমর্থিত প্রার্থী ডা. মো. মাহাবুবুর রহমান। ময়মনসিংহ-৮: বিএনপি সমর্থিত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ। ময়মনসিংহ-৯: বিএনপি সমর্থিত প্রার্থী ইয়াসের খান চৌধুরী। ময়মনসিংহ-১০: বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান। ময়মনসিংহ-১১: বিএনপি সমর্থিত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ।
নেত্রকোনা-১: বিএনপি সমর্থিত প্রার্থী ব্যারিষ্টার কায়সার কামাল। নেত্রকোনা-২: বিএনপি সমর্থিত প্রার্থী মো. আনোয়ারুল হক। নেত্রকোনা-৩: বিএনপি সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম হিলালী। নেত্রকোনা-৪: বিএনপি সমর্থিত প্রার্থী মো. লুৎফুজ্জামান বাবর। নেত্রকোনা-৫: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাছুম মোস্তফা।
জামালপুর-১: বিএনপি সমর্থিত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। জামালপুর-২: বিএনপি সমর্থিত প্রার্থী এ. ই. সুলতান মাহমুদ বাবু। জামালপুর-৩: বিএনপি সমর্থিত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুল। জামালপুর-৪: বিএনপি সমর্থিত প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদার। জামালপুর-৫: বিএনপি সমর্থিত প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
শেরপুর-১: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. রাশেদুল ইসলাম রাশেদ। শেরপুর-২: বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী। শেরপুর-৩: নির্বাচন স্থগিত।
সিলেট বিভাগ
সিলেট-১ বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ বিএনপির তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপির মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। একমাত্র সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান দেয়াল ঘড়ি মার্কায় জয়লাভ করেছেন।
সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন জয় পেয়েছেন।
মৌলভীবাজার জেলার চারটি আসনের সবটিতেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দীন মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী জয়লাভ করেছেন।
হবিগঞ্জ জেলার চারটি আসনের সবটিতেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গৌছ এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সল জয় পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-১ এম.এ. হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-২ রুমিন ফারহানা স্বতন্ত্র, ব্রাহ্মণবাড়িয়া-৩ মো. খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া-৪ মুশফিকুর রহমান বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া-৫ মো. আবদুল মান্নান বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া-৬ মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন।
কুমিল্লা-১ ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপি, কুমিল্লা-২ মো. সেলিম ভূঁইয়া বিএনপি, কুমিল্লা-৩ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বিএনপি, কুমিল্লা-৪ মো. আবুল হাসনাত এনসিপি, কুমিল্লা-৫ মো. জসীম উদ্দিন বিএনপি, কুমিল্লা-৬ মো. মনিরুল হক চৌধুরী বিএনপি, কুমিল্লা-৭ আতিকুল আলম স্বতন্ত্র।
কুমিল্লা-৮ জাকারিয়া তাহের বিএনপি, কুমিল্লা-৯ মো. আবুল কালাম বিএনপি, কুমিল্লা-১০ মো. মোবাশ্বের আলম ভুঁইয়া বিএনপি, কুমিল্লা-১১ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতে ইসলামী।
চাঁদপুর-১ আ ন ম এহছানুল হক মিলন বিএনপি, চাঁদপুর-২ মো. জালাল উদ্দিন বিএনপি, চাঁদপুর-৩ শেখ ফরিদ আহম্মেদ বিএনপি, চাঁদপুর-৪ মো. আবদুল হান্নান স্বতন্ত্র, চাঁদপুর-৫ মো. মমিনুল হক বিএনপি।
ফেনী-১ মুন্সী রফিকুল আলম মজনু বিএনপি, ফেনী-২ জয়নাল আবদিন বিএনপি, ফেনী-৩ আবদুল আউয়াল মিন্টু বিএনপি।
নোয়াখালী-১ এ এম মাহবুব উদ্দিন বিএনপি, নোয়াখালী-২ জয়নুল আবদিন ফারুক বিএনপি, নোয়াখালী-৩ মো. বরকত উল্লাহ বুলু বিএনপি, নোয়াখালী-৪ মো. শাহজাহান বিএনপি, নোয়াখালী-৫ মোহাম্মদ ফখরুল ইসলাম বিএনপি, নোয়াখালী-৬ আবদুল হান্নান মাসউদ এনসিপি।
লক্ষ্মীপুর-১ মো. শাহাদাত হোসেন বিএনপি, লক্ষ্মীপুর-২ মো. আবুল খায়ের ভূঁইয়া বিএনপি, লক্ষ্মীপুর-৩ মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিএনপি, লক্ষ্মীপুর-৪ এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান) বিএনপি।
চট্টগ্রাম-১ নুরুল আমিন বিএনপি, চট্টগ্রাম-২ ফলাফল স্থগিত চট্টগ্রাম-৩ মোস্তফা কামাল পাশা বিএনপি, চট্টগ্রাম-৩ ফলাফল স্থগিত, চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিএনপি, চট্টগ্রাম-৬ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপি, চট্টগ্রাম-৭ হুমাম কাদের চৌধুরী বিএনপি, চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ বিএনপি, চট্টগ্রাম-৯ মোহাম্মদ আবু সুফিয়ান বিএনপি, চট্টগ্রাম-১০ সাঈদ আল নোমান বিএনপি, চট্টগ্রাম-১১ আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপি।
চট্টগ্রাম-১২ মোহাম্মদ এনামুল হক বিএনপি, চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম বিএনপি, চট্টগ্রাম-১৪ জসীম উদ্দীন আহমেদ বিএনপি, চট্টগ্রাম-১৫ শাহজাহান চৌধুরী জামায়াতে ইসলামী, চট্টগ্রাম-১৬ মোহাম্মদ জহিরুল ইসলাম জামায়াতে ইসলামী।
কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমদ বিএনপি, কক্সবাজার-২ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিএনপি, কক্সবাজার-৩ লুৎফুর রহমান বিএনপি, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী।
পার্বত্য খাগড়াছড়ি আবদুল ওয়াদুদ ভূঁঞা বিএনপি, পার্বত্য রাঙ্গামাটি দীপেন দেওয়ান বিএনপি, পার্বত্য বান্দরবান সাচিং প্রু বিএনপি।
Leave a Reply