1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাটিয়ান হাওরের ৮১ নম্বর পিআইসি নিয়ে মিথ্যা তথ্যের প্রতিবাদ জানালেন এলাকাবাসী-গাজীপুর সংবাদ  ১১নং ভরপাশা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়তে চান গণমাধ্যম ব্যক্তিত্ব খান মো:মেহেদী-গাজীপুর সংবাদ  সদ্য বিদায়ী স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সম্মানে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বিনার উদ্ভাবিত তিল চাষের ওপর কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় ৪০০ পরিবারের মাঝে ‘হাসিন ইন্টারন্যাশনাল’-এর খাদ্যসামগ্রী বিতরণ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে পারিবারিক অশান্তি: বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে মধ্যরাতের অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে মিটারে কারচুপি ধরা পড়ল: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  Casino Zonder Inschrijving: Snel en Beveiligd Wedden পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে আমের মুকুলে হলুদ ছোঁয়া,নবরূপে সেজেছে প্রকৃতি-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ৪০০ পরিবারের মাঝে ‘হাসিন ইন্টারন্যাশনাল’-এর খাদ্যসামগ্রী বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ টাইম ভিউ

এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়ায় চার শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মুখে হাসি ফুটিয়েছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘হাসিন ইন্টারন্যাশনাল’। আজ বুধবার উপজেলার তিনটি পৃথক স্থানে সংস্থার ‘ফুড প্যাকেজ ক্যাম্পেইন’-এর আওতায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রতিটি দুস্থ পরিবারকে দেওয়া খাদ্য প্যাকেজে চাল, ডাল, তেলসহ মোট ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল। প্রতিটি প্যাকেজের মোট ওজন ছিল ২৬ কেজি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে বড় অংকের এই খাদ্য সহায়তা পেয়ে নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি দেখা গেছে। উপজেলার তারগাঁও ইউনিয়নের দিগদা ফাজিল মাদ্রাসা মাঠে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন:জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা সেফাউল হক।

অধ্যাপক শামসুল হুদা লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আর্তমানবতার সেবায় আন্তর্জাতিক সংস্থাটির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী বলেন, “সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” খাদ্যসামগ্রী হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উপস্থিত উপকারভোগীরা জানান, এই দুর্দিনেও যারা তাদের কথা ভেবেছেন, তাদের জন্য তারা মন খুলে দোয়া করছেন। আগামী বছরগুলোতেও যেন এই ধরণের সহায়তা চলমান থাকে, সেই প্রার্থনা করেন তারা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com