1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাটিয়ান হাওরের ৮১ নম্বর পিআইসি নিয়ে মিথ্যা তথ্যের প্রতিবাদ জানালেন এলাকাবাসী-গাজীপুর সংবাদ  ১১নং ভরপাশা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়তে চান গণমাধ্যম ব্যক্তিত্ব খান মো:মেহেদী-গাজীপুর সংবাদ  সদ্য বিদায়ী স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সম্মানে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বিনার উদ্ভাবিত তিল চাষের ওপর কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় ৪০০ পরিবারের মাঝে ‘হাসিন ইন্টারন্যাশনাল’-এর খাদ্যসামগ্রী বিতরণ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে পারিবারিক অশান্তি: বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে মধ্যরাতের অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে মিটারে কারচুপি ধরা পড়ল: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  Casino Zonder Inschrijving: Snel en Beveiligd Wedden পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে আমের মুকুলে হলুদ ছোঁয়া,নবরূপে সেজেছে প্রকৃতি-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে মিটারে কারচুপি ধরা পড়ল: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জ্বালানি সরবরাহে অনিয়মের অভিযোগে এক ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও এলাকায় অবস্থিত রফিক ওয়েল ফিলিং স্টেশন-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তা মো. তানভীর আহমেদের সহায়তায় পেট্রোল, ডিজেল ও অকটেন সরবরাহের মিটার পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, নির্ধারিত পরিমাণের তুলনায় কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, এতে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার টাকার জ্বালানি ভোক্তাদের কম দেওয়া হচ্ছিল।অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। ভোক্তা স্বার্থ ক্ষুণ্ন এবং ওজন ও পরিমাপে

অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮–এর ২৯ ধারায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারে মুচলেকাও নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং জ্বালানি বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযানের ঘটনায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে জ্বালানি বিপণনে কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com