
সেলিম মাহবুবঃ
ছাতকের জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। বৃহস্পতিবার বিকেল ৩:০০ ঘটিকার সময় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কাঁচাবাজার, মাছ বাজার, ডিম-মাংসের দোকান, মুদি দোকান, ও ফলের বাজারে মূল্য তালিকা প্রদর্শন ও নির্ধারিত দামে পণ্য বিক্রয়ের জন্য সতর্ক করা হয়।
Leave a Reply