1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মানে দুর্নীতি অনিয়ম সহ্য করা হবেনা পানিসম্পদ মন্ত্রী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

গনমানুষের প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় হাওরাঞ্চলের মানুষের খবর নিচ্ছেন। এই অঞ্চলের মানুষের একমাত্র বোরো ফসলের জন্য প্রতিবছর যে ডুবন্ত বাঁধ নির্মান করা হয় সেগুলোতে যাতে দুর্নীতি অনিয়ম না হয়। বাঁধ গুলোর কাজ যেন সুন্দর ভাবে সময়মতো সম্পন্ন হয় সেজন্য আমরা সবসময় খবরাখবর নিচ্ছি বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশায় ফসল রক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন অতিতে , বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম ছড়িয়ে পড়লেও, এটা যেন ভবিষ্যতে না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।, সবাই মিলে সতর্ক থাকলে আমার বিশ্বাস আমাদের এই মহতী উদ্যোগ দুর্নীতির কারণে ভেঙে পরবে না। এবং দুর্নীতির কারণে যেন আমাদের বদনাম না হয় তার জন্য সবচেয়ে বেশী সতর্ক আছি। তার জন্য সবার সহযোগীতা প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, খাল খনন, খাল পুনঃখনন, নদী, হাওর ও ড্রেজিং খনন, পাশাপাশি বাঁধ দেয়াও আমাদের খুবই প্রয়োজন এবং জনগুরুত্বপূর্ণ। সকল কাজ সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ কোন কাজে কেউ যেন দুর্নীতি করতে না পারে সেজন্য আমরা পাহারাদের ভূমিকায় আছি। জনস্বার্থে এই কাজ গুলো ত্বরান্বিত করবো। নদী খনন অব্যাহত আছে যেখানে নেই নতুন করে করা হবে।

বাঁধ নির্মাণে অনিয়ম ও সময় মত বাঁধের কাজ না হওয়া নিয়ে তিনি বলেন, অতিথে অনেক অনিয়ম হয়েছে। তাই এবার আমরা দায়িত্বশীলতার সাথে কাজ করছি। আর সে জন্যই আমরা এসেছি সরজমিন দেখতে ৷ বাঁধ সঠিকভাবে নির্মান হবে বাঁধ নির্মাণের টাকা সংশ্লিষ্টরা পেয়ে যাবে তাতে দেরি করা যাবেনা। নিশ্চয়তা দিচ্ছি সময়মতো টাকা পাবে। কিন্তু কাজটা সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।

এর পূর্বে সুনামগন্জ এক নির্বাচনী এলাকায় মন্ত্রী মহোদয় কে স্বাগত জানিয়ে বরন করেন সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল মহোদয়, উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ ৫ আসেনর সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার তাহিরপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বি এনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সাইদুল কিবরিয়া, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুরাদ মিয়া সহ অন্যান্যরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com