1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২-গাজীপুর সংবাদ  Sollte Ass Trotz Nutzung Adobe Prahlen Instrumentalist Vegasino casino – CH Collect Bonus Neobmedzený Bonus Bez Vkladu V Kasíne • Slovensko Cocoa casino Αποδεδειγμένες Κόλπα Σχετικά Με Απομακρυσμένα Τζάκποτ Online καζίνο Ripper — κράτος μέλος της Ευρωπαϊκής Ένωσης Claim Free Spins Period Boundaries _ European region Online casino 247 Bet র‍্যাব হত্যা সন্ত্রাসী আস্তানা নির্মূলে জঙ্গলসলিমপুর ছিন্নমূলে প্রশাসনের যৌথ অভিযান-গাজীপুর সংবাদ  জনস্বার্থে নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে-গাজীপুর সংবাদ  ২ দশক পর অবৈধ সম্রাজ্যের পতন! প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় আধিপত্য মুক্ত-গাজীপুর সংবাদ  তাহিরপুরের খবর’ নামে ফেইক আইডি থেকে মিথ্যা ভিডিও প্রচার, তীব্র নিন্দা ও প্রতিবাদ এলাকাবাসীর-গাজীপুর সংবাদ  জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ২০২৬–২০২৮ কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় প্রতিবেশী সন্ত্রাসীদের হামলায় দম্পতি রক্তাক্ত, মাটির সাথে মিশল মুরগির খামার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৮ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক,

গাজীপুরের কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বর্বরোচিত হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোঃ কিরন মিয়া ও তার স্ত্রী শিল্পী বেগম। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে মোসাঃ আল জেরিয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খিরাটি (পূর্ব পাড়া) এলাকার বাসিন্দা মোঃ কিরন মিয়ার পরিবারের সাথে প্রতিবেশী মোঃ কামাল হোসেন ও জামাল উদ্দিনদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। গত ৫ মার্চ সকালে বিবাদীরা গোপনে বিষ প্রয়োগ করে কিরন মিয়ার ১০-১১টি মুরগি মেরে ফেলে। এ নিয়ে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ। পরদিন ৬ মার্চ দুপুর ২টার দিকে বিবাদী কামাল হোসেন, জামাল উদ্দিন, ইকবাল হোসেন ও শামীমা দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে কিরন মিয়ার বাড়িতে অনধিকার প্রবেশ করে। অভিযুক্তরা ঘরে ঢুকে শিল্পী বেগমকে মারধর শুরু করে। ১নং বিবাদী কামাল হোসেন লোহার রড দিয়ে আঘাত করে শিল্পী বেগমের বাম হাতের হাড় ভেঙে দেয় এবং জামাল উদ্দিনের ঘুষিতে তার চোখ মারাত্মক জখম হয়। এ সময় স্ত্রী ও ঘর বাঁচাতে স্বামী কিরন মিয়া এগিয়ে এলে তাকেও হত্যার উদ্দেশ্যে মাথায় রড দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে দ্রুত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বাদী মোসাম্মৎ আল জেরিয়া বলেন, “তারা পরিকল্পনা করে আমার বাবা-মাকে হত্যার চেষ্টা করেছে। প্রথমে আমাদের গৃহপালিত মুরগিগুলো বিষ দিয়ে মেরে ফেলে, আর পরে আমার বাবা-মায়ের ওপর অমানবিক নির্যাতন চালায়। আমি এই অন্যায়ের সঠিক বিচার চাই।”কাপাসিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com