
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ‘তাহিরপুরের খবর’ নামে একটি ফেইক আইডি থেকে এলাকার সম্মানিত ব্যক্তি বিশিষ্ট সমাজ সেবক এবং ব্যাবসায়ী জনাব মাইদুল ইসলাম আখন্জি কে নিয়ে শ্রমিক নির্যাতনের মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাহিরপুরের খবর নামে ফেইক আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন ও মানহানিকর একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।ভিডিওর বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।এলাকাবাসীর তথ্য অনুসারে জানা যায় ডাম্পের বাজার নৌকা ঘাটে টাকা আদায়কালীন সময় বাক বিতন্ডা হয় মাঝি এবং ঘাটের ইজারাদারের সাথে। মাইদুল আখন্জির সাথে এই ঘাটের ইজারার কোন সম্পর্ক নেই।
তাহিরপুর উপজেলার সচেতন নাগরিক ও এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের মিথ্যা ও অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয় ও দায়িত্বজ্ঞানহীন কাজ। ব্যক্তিগত স্বার্থ হাসিল কিংবা কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন,মাইদুল আখন্জি ও আমাদের সম্মানিত নেতা জুনাব আলী ভাই কে নিয়ে “মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি করার অপচেষ্টা কখনোই বরদাশত করা হবে না। এ ধরনের অপপ্রচার বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”যে ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে সেটা হলো ডাম্পের বাজার নৌকা ঘাটের ঘটনা শ্রীপুর নৌকা ঘাটের সাথে এটার কোন সম্পর্ক নেই।ডাম্পের ঘাটের ইজারাদারের সাথে মাঝির ভুল বুঝাবুঝি হয়েছিল আমি আমার অফিসে বসে এই ঘটনার শেষ করে দিয়েছি।কিন্তু মাইদুল আখন্জি ও সম্মানিত ব্যাক্তি জুনাব আলী মহোদয় এর সাথে এই ঘটনার কোন সম্পর্ক নেই আমি এবং এলাকার সাধারন জনগন এই মিথ্যা প্রপাগাণ্ডার ভিডিওর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করার আহ্বান জানান। একই সঙ্গে যারা এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
Leave a Reply