1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

জাগ্রত তারুণ্য বাকেরগঞ্জ উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক হলেন সমাজসেবক ও সাংবাদিক খান মেহেদী।।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ০ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক :-

তরুণ সমাজকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করা অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “জাগ্রত তারুণ্য”-এর বাকেরগঞ্জ উপজেলা ইউনিট কমিটিতে বিশিষ্ট সমাজসেবক, গণমাধ্যম ব্যক্তিত্ব, কলামিস্ট ও সাংবাদিক খান মেহেদী-কে সাধারণ সম্পাদক পদে অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাহরিয়ার সাহিদ এবং সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে ১০ মার্চ এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচিকে এগিয়ে নিতে এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে খান মেহেদীকে বাকেরগঞ্জ উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানা গেছে, জাগ্রত তারুণ্য একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা, শিক্ষাবিষয়ক উদ্যোগ, সচেতনতা কার্যক্রম এবং তরুণদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর পূর্বাচল এলাকার উত্তর বাড্ডার এবিএস টাওয়ার (প্রথম তলা), লিংক রোডে অবস্থিত।নবনিযুক্ত সাধারণ সম্পাদক খান মেহেদী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সামাজিক সেবামূলক কার্যক্রম এবং বিভিন্ন মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয় পর্যায়ে তরুণদের সংগঠিত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি ইতোমধ্যে একজন সুপরিচিত সমাজকর্মী হিসেবে পরিচিতি পেয়েছেন। পাশাপাশি তিনি ভড়পাশা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন।নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় খান মেহেদী বলেন, “জাগ্রত তারুণ্য একটি মানবিক ও সেবামূলক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বাকেরগঞ্জের তরুণদের সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য কাজ করব। সমাজের কল্যাণে তরুণদের শক্তিকে কাজে লাগানোই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, একজন গণমাধ্যমকর্মী ও সমাজসেবক হিসেবে খান মেহেদীর এই দায়িত্বপ্রাপ্তি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং বাকেরগঞ্জের তরুণ সমাজকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com