
সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘরখোলা গ্রামে এক মহিলার ৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় বাঘরখোলা গ্রামের শাহিনা আক্তার (৫৫) প্রতিদিনের মত মঙ্গলবার আনুমানিক সকাল ৮:৩০ মিনিটে বাড়ির সামনের রাস্থায় হাটতে বের হোন।
এ সময় প্রায় ১০০ মিটার দূরে যাওয়ার পর অজ্ঞান ৩/৪ জন ব্যক্তি দেশীয় অস্ত্র দেখিয়ে হুমকির মুখে শাহিনা আক্তারের পরনে থাকা ৫ ভরি স্বর্ণের গহনা ছিনতাই করে পালিয়ে যায়।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানায় একটি জিডি করেছেন শাহিনা আক্তারের স্বামী সেলিম আহমেদ ।
সর্বশেষ জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
Leave a Reply