1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,-গাজীপুর সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর: কাপাসিয়া বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা-গাজীপুর সংবাদ  Διαδικτυακά καζίνο: σύγκριση μεθόδων πληρωμής και ασφάλειας Fast payouts and secure play: Navigating FreshBet Casino’s payment options ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  *যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ* নিয়মিত গ্যাস না পাওয়ায় সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়ক অবরোধ,-গাজীপুর সংবাদ  গলাচিপায় শুরু হলো দেশের প্রথম নৌযান শুমারির তিন দিনব্যাপী প্রশিক্ষণ-গাজীপুর সংবাদ  দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল-গাজীপুর সংবাদ  গণপরিবহনে জিম্মি করে ডাবল ভাড়া, চরম যাত্রী ভোগান্তি প্রশাসন নীরব-গাজীপুর সংবাদ  জাল সনদে শিক্ষাক নিয়োগ-গাজীপুর সংবাদ 

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১১ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং অভিযুক্ত বিধান রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে নেকমরদ গরুহাটি মাঠে সমাবেশের সূচনা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নেকমরদ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেকমরদ চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা “বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান”, “রাসুলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান”, “নারায়ে তাকবির, আল্লাহু আকবর”—সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যা পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ কিন্তু শৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। পরবর্তীতে নেকমরদ চৌরাস্তা মোড়ে উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা শামসুদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহী এমদাদুল হক। এছাড়া বক্তব্য দেন জেলা সেক্রেটারি মুফতি শরিফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুন, জামায়াতে ইসলামীর জেলা প্রেস ও মিডিয়া আহ্বায়ক শাহাজালাল জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহী এমদাদুল হক বলেন, “রাসুলুল্লাহ (সা.) আমাদের ঈমানের কেন্দ্রবিন্দু। তাঁর প্রতি কটূক্তি মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর আঘাত হানে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”.সভাপতির বক্তব্যে মাওলানা শামসুদ্দিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা.ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ও সংশ্লিষ্ট প্ররোচনাকারীদের আইনের আওতায় আনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননাকর কনটেন্ট বন্ধে কঠোর নজরদারি জোরদার করা.হিরা রায় ও মনি রায়কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা
মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা,সমাবেশে নেতৃবৃন্দ স্পষ্টভাবে উল্লেখ করেন যে, হেফাজতে ইসলামের সকল কর্মসূচি শান্তিপূর্ণ ও আইনসম্মত থাকবে। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সংগঠন সমর্থন করে না বলেও তারা জানান। একইসঙ্গে কেউ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রশাসনকে বহন করতে হবে বলে সতর্ক করা হয়।বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com