1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ছাতকে বালু উত্তোলনের ড্রেজার জব্দ, আটক-২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৮ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছাতক নৌ পুলিশ দুটি বাংলা ড্রেজার জব্দ এবং দুই জনকে আটক করেছে।

২১ জুলাই সোমবার রাতে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের দারোগাখালী গ্রামের ফজর আলীর বসতবাড়ির নিকটবর্তী ইছামতী নদীর তীর থেকে ২টি ড্রেজারসহ আটক করা হয় ২ জন কে।

নৌ পুলিশ সুত্রে জানাজায় আটকৃত ব্যক্তিরা ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী কাজীরগাঁও সোনাপুর (কলাবাগান) এলাকায় অবৈধভাবে বাংলা ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন কর ছিলেন।

এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও স্থানীয় ভূপ্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আটককৃতরা হলেন সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার নতুন মেঘেরগাঁও গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র খালেক (২৭), মোঃ জয়েদ আলীর পুত্র সুজন মিয়া (২৫)।

অভিযানকালে ব্যবহৃত দুটি অবৈধ বাংলা ড্রেজার জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নৌ পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com